,

প্রধানমন্ত্রী চেয়েছেন, তাই আমি জিতেছি: বিএনপির সিরাজ

news-image

বিএনপি দলীয় সংসদ সদস্য জিএম সিরাজ সংসদে বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সংসদে এসেছি। দীর্ঘ এক যুগ পর আবার সংসদে এলাম। গত ৩০ ডিসেম্বর নির্বাচন করেছি, আওয়ামী লীগ জিতেছে, আমি জিততে পারিনি। তবে আমি হারিনি, আমার দল বিএনপি হারেনি। হেরেছে ১০ কোটি ভোটার, হেরেছে ১৬ কোটি জনগণ। হৃদয়ের সেই রক্তক্ষরণ নিয়ে আবার ২৪ জুন নির্বাচন করলাম। এবার জনগণ প্রত্যক্ষ ভোট দিয়েছে। প্রধানমন্ত্রী চেয়েছেন, আমি নির্বাচিত হয়েছি। সোমবার রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেওয়াজ অনুযায়ী সংসদের প্রথম বৈঠকের পর কেউ নতুন সদস্য হিসেবে সংসদে যোগ দিলে তাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ধারিত সময়ে তিনি শপথ না নেওয়ায় ওই আসনটি শূন্য হয়। পরে এই আসন থেকে নির্বাচিত হন জিএম সিরাজ।

জিএম সিরাজকে সংসদে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য ৩ মিনিট সময় দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। নির্ধারিত সময় শেষে তাঁর মাইক বন্ধ হয়ে যায়। তখন বিএনপির সাংসদেরা হই চই শুরু করেন। পরে স্পিকার তাঁকে আরও ১ মিনিট সময় দেন। এ সময়ের মধ্যেও তার বক্তব্য শেষ না হলেও মাইক বন্ধ হয়ে যায়। তখন আবার বিএনপির সাংসদেরা হই চই শুরু করেন। জিএম সিরাজ মাইক ছাড়াই বক্তব্য দিতে থাকেন। স্পিকার বারবার তাকে থামানোর চেষ্টা করেন।

স্পিকার এ সময় জিএম সিরাজের উদ্দেশে বলেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি শুভেচ্ছা বক্তব্য দিতে চেয়েছেন। প্রথমে ৩ মিনিট ও পরে আরও ১ মিনিট সময় দেওয়া হয়েছে। পরে আরও বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন।

বক্তব্যে জি এম সিরাজ বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনি হারেন নি। বিএনপি হারেনি। হেরেছে ১০ কোটি ভোটার, ১৬ কোটি মানুষ। তিনি বলেন, তিনি গত রোববার সংসদে যোগ দেন। সেদিন ছিল এইচ এম এরশাদের শোকপ্রস্তাবের আলোচনা। তার মনে হয়েছে, এখন সংসদে আর আগের মতো জৌলুশ নেই।

তার বক্তব্যের পর জাতীয় পার্টির সাংসদ পীর ফজলুর রহমান বলেন, বিএনপির সাংসদ শোকপ্রস্তাবকে বলছেন জৌলুসহীন। যেদিন এক টাকায় বাড়ি দিয়েছিলেন, সেদিন সংসদের জৌলুস ছিল।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা