,

প্রধানমন্ত্রীর প্রতি বিএনপির হারুনের কৃতজ্ঞতা

news-image

একাদশ সংসদ নির্বাচনে বিএনপির সংসদ সদস্যদের মধ্যে আলোচনায় রয়েছেন হারুন অর রশিদ। সংসদে যোগ দেয়ার পর থেকেই সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি দলের চেয়ারপারসনের মুক্তির বিষয়ে কথা বলে আসছেন এই সাংসদ। এবার তিনি নিজের খোঁজ নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানালেন।

সোমবার বিকালে সংসদের প্রশ্নোত্তর পর্বে একটি সম্পূরক প্রশ্ন করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি নিজের কৃতজ্ঞতা জানান বিএনপির এই যুগ্ম মহাসচিব।

হারুন বলেন, সম্প্রতি ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চালু হয়েছে। এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অনুষ্ঠানে আমাকেও আমন্ত্রণ জানানো হয়। কিন্তু ওই অনুষ্ঠানে আমি থাকতে পারিনি। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জিজ্ঞাসা করেছিলেন, হারুন কোথায়? এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান হারুন।

গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে সারাদেশে বিএনপির ভয়াবহ বিপর্যয় হলেও ব্যতিক্রম চাঁপাইনবাবগঞ্জ-৩ আসন। এখারেন ১৫০ কেন্দ্রের সবগুলোতেই জিতেন বিএনপির প্রার্থী মো. হারুন উর রশিদ। ধানের শীষ প্রতীকে তিনি এক লাখ ৩৩ হাজার ৬৬১ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মো. আব্দুল ওদুদ পেয়েছেন ৮৫ হাজার ৯৩৮ ভোট।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা