সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার ‘স্কুটি সঙ্গী’ ডালিয়ার ফেসবুক আইডি হ্যাকড

news-image

জাতীয়তাবাদী ছাত্রদলের একমাত্র নারী সাধারণ সম্পাদক প্রার্থী খালেদা জিয়ার ‘স্কুটি সঙ্গী’ খ্যাত ডালিয়া রহমানের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নজরে এলে বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ডালিয়া।

জিডিতে তিনি লিখেছেন, আমার ব্যবহৃত Daliea Rahman ফেসবুক আইডি (যার লিংক-http:facebook.com/daliea007advocate) হ্যাক করে বিভিন্ন ধরনের পোস্ট করছে। যার ফলে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। এ ছাড়া এর দ্বারা আমাকে ভবিষ্যতে বিভিন্ন ধরনের ঝামেলায় ফেলা হতে পারে বলে আশঙ্কা করছি।

এ বিষয়ে ডালিয়া রহমান সাংবাদিকদের বলেন, এটা আমার কাছে খুবই বিব্রতকর বিষয়। আমি চাই না আমার আইডিটি নষ্ট হোক। আমি আইডি ফিরে পেতে চাই।

উল্লেখ্য, আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিল। এ কাউন্সিলে সভাপতি পদে ৮ জন ও সাধারণ সম্পাদক পদে ১৯ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদের মধ্যে সাধারণ সম্পাদক পদে ডালিয়া রহমান একমাত্র নারী প্রার্থী। এর আগে এ পদে কখনও কোনো নারী প্রতিদ্বন্দ্বিতা করেননি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক