বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির মামলা

nabinagar mapনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়র মাইন উদ্দিন মাইনুর বিরুদ্ধে সরকারি চাকুরি বিধি লংঘন করে অফিস সহায়ক পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে। গত সোমবার রাতে নিয়োগ বঞ্চিত মুক্তিযোদ্ধার সন্তান মোঃ ই্রব্রাহিম খলিলউল্লাহ নবীনগর থানায় এ মামলা দায়ের করেন। মামলায় মেয়রসহ সদ্য নিয়োগপ্রাপ্ত অফিস সহায়ক মোঃ মোকারম ও মোঃ নজরুল ইসলামকে আসামী করা হয়েছে।  নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগটি নথিভুক্ত করে পরিচালক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কুমিল্লা বরাবরে প্রেরন করেছেন। মামলা সুত্রে জানা যায়, নিয়োগ বিজ্ঞপ্তির ৩ ও ৬ নং শর্ত মোতাবেক বয়সের ক্ষেত্রে ‘এফিডেভিট কোনভাবেই গ্রহনযাগ্য নহে এবং সরকারি বিধি বিধান অনুসৃত হবে। কিন্তু নিয়োগপ্রাপ্ত ওই দুইজন এফিডেভিট এর মাধ্যমে বয়স কমিয়ে দরখাস্ত জমা দেন এবং তাদের নিয়োগ দেওয়া হয়। সরকারি বিধি অনুযায়ী মুক্তিযোদ্ধার কোটাও সংরক্ষণ করা হয় নাই। ২৯ জানুয়ারী ওই দুইটি শূন্য পদে নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ৩ ফেব্র“য়ারী উক্ত পরীক্ষার ফল প্রকাশ হয়। মেয়র মাঈন উদ্দিন সকল অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি নিয়োগ বিধি মোতাবেক স্বচ্ছতার সাথে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। অভিযোগ যে কেউ দিতেই পারে। তদন্তে  সত্য মিথ্যা প্রমানিত হবে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা বলেন, এজাহারে অভিযোগের বিষয় দুর্নীতি দমন কমিশন আইন/২০০৪ (সংশোধণী) ২০১৩ এর তফসিলভূক্ত মামলা যাহার তদন্ত কার্যক্রম দুর্নীতি দমন কমিশনের আওতাধীন। সেহেতু অভিযোগটি নথিভূক্ত করে পরবর্তী কার্যক্রমের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে।