,

আমরা কথায় নয় কাজে বিশ্বাস করি: কাদের

news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা কথায় নয় কাজে বিশ্বাস করি। বস্তিবাসী মানুষকে পুনর্বাসন করবে সরকার। এসব অসহায় মানুষের পাশে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকবো। সোমবার (১৯ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু বিদ্যানিকেতনে মিরপুর-রূপনগরের ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, তিনি (ফখরুল) এখানে এসেছিলেন। কিন্তু রিলিফের বদলে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে লিপস চালিয়েছেন। ক্ষতিগ্রস্ত অসহায় মানুষজন বক্তৃতা শুনতে চায় না, তারা সহযোগিতা চায়, পুনর্বাসন চায় এবং বাঁচার মতো বাঁচতে চায়।

তিনি আরও বলেন, বিএনপি গত দেড়বছরে দেড় মিনিটও আন্দোলন করতে পারেনি। তারা আদালতে ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ। এখন তারা বিদেশি দূতাবাসে নালিশ করে বেড়াচ্ছে। জাতিসংঘের কাছে নাকি তারা ধর্না দেবে। সেতুমন্ত্রী বলেন, দেশের মানুষের সমর্থন না পেয়ে এখন জাতিসংঘের ধর্না দেওয়া ছাড়া তাদের কোনও গত্যন্তর নেই। রাজনীতিতে বিএনপি যে কত দেউলিয়া এটা আজ প্রমাণিত।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর