,

জিয়াউর রহমান বঙ্গবন্ধু হ’ত্যায় ওতপ্রোতভাবে জড়িতঃ তথ্যমন্ত্রী

news-image

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হ’ত্যায় ওতপ্রোতভাবে জড়িত। জিয়াসহ হ’ত্যাকা’ণ্ডের নেপথ্য কুশীলবদের যতদিন বিচার না হয় ততদিন পর্যন্ত জাতির পিতার হ’ত্যাকারীদের বিচার সম্পূর্ণ হবে না।

আজ রবিবার রাজধানীর কাকরাইলে তথ্য ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং চলচ্চিত্র সেন্সর বোর্ড এ আলোচনা সভার আয়োজন করে। তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হ’ত্যায় জড়িতদের বিচার করতে একটি কমিশন গঠন করে বিচার সম্পন্ন হলে তা ন্যায়প্রতিষ্ঠার উদাহরণ হয়ে থাকবে।

‘বেগম জিয়া পাকিস্তানি সেনাদের কাছে যে সম্মান পেয়েছিলেন, এখন তাও পাচ্ছেন না’ বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের উত্তরে তিনি বলেন, যেখানে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর কাউকে পানি খাওয়ানোর অপরাধেই পাকিস্তানি সেনারা মানুষ হ’ত্যা করেছে, দুই লক্ষ সত্তর হাজার মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে, সেই পাকিস্তানি সেনারাই বেগম খালেদা জিয়াকে এতো খাতিরের কারণ কি? তদন্তের মাধ্যমে তা জানার চেষ্টা করা উচিত।

তিনি বলেন, বিএনপি নেতা সাদেক হোসেন খোকা বলেছিলেন, তিনি না কি ঢাকা থেকে চট্টগ্রাম বেতারে দেওয়া জিয়াউর রহমানের ঘোষণা শুনে যুদ্ধে গিয়েছিলেন, যা সম্পূর্ণ মিথ্যা। কারণ, চট্টগ্রাম বেতারের তখনকার সম্প্রচার আওতা ছিল ১০ কিলোওয়াট, যা কার্যত ছিল ৬ কিলোওয়াট। এখন তা ১০০ কিলোওয়াট হলেও চট্টগ্রামের বাইরে বেশি দূর তা শোনা যায় না।

সভায় আরো বক্তৃতা করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্যসচিব আব্দুল মালেক, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নিজামুল কবীর প্রমুখ। সূত্রঃ কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ