সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোসলের সময় কিছু ভুলে হতে পারে বিপদ

news-image

গোসলের সময় কিছু ভুলের কারণে শারীরিক বড় ক্ষতি হতে পারে, যা মোটেও কাম্য নয় কারোই। তাই জেনে নেই কিছু টিপসগোসলের পর সাবান রাখার জিনিসটি ভালো করে পরিষ্কার করে রাখুন। নোংরা জিনিস কিন্তু জীবাণুর আতুরঘর। পরিস্কার করা না হলে পরে ওই সাবান ফের গায়ে ঘসলে ত্বকে সংক্রমণ দেখা দিতে পারে। এমনকি সুরক্ষার জন্য প্রতি তিন মাস অন্তর অন্তর এটা বদলানোও জরুরি।

গরম পানিতে গোসল করতে ভালোবাসেন? সারা দিন পরিশ্রম করে বাড়ি ফিরে অনেক সময় ধরে গরম পানিতে গোসল সারেন আপনি? এটাই কিন্তু নিজের বড় ধরণের ক্ষতি করছেন। কারণ ঘাম ঝরার পর গরম পানি শরীরের ত্বক ও চুলের ক্ষতি করে।গোসলের সময় আঙুল দিয়ে বেশি স্ক্যাল্প ম্যাসাজ করার অভ্যাস থাকলে তা এখনই বন্ধ করুন। কারণ ভেজা চুলে বেশি আঙুল চালালে চুলের যেমন ক্ষতি হয়, তেমনি সমস্যা দেখা দিতে পারে।

গোসলের সময় সঠিক সাবান বেছে নিন। ময়েশ্চারাইজারযুক্ত সাবান ব্যবহার করুন। খুব বেশি সাবান মাখলেও ত্বক খারাপ হয় কিন্তু। আর গোসলের পর সারা গায়ে ময়েশ্চারাইজার লাগাতে খুব বেশি দেরি করবেন না। গা ভেজা থাকতেই গায়ে লোশন লাগিয়ে ফেলুন। তাহলে ত্বক নরম থাকবে। সাবান মাখার পর ভালো করে তা ধুয়ে ফেলুন। সাবানের ফেনা যেন গায়ে লেগে না থাকে। শ্যাম্পু করার পর চুলও ভালো করে ধুয়ে ফেলবেন। সাবান বা শ্যাম্পু লেগে থাকলে ড্যানড্রাফ, উকুন দেখা দিতে পারে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক