বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব ব্যথায় একদমই অবহেলা নয়

pain_61607লাইফস্টাইল ডেস্ক : আমরা সবাই কম বেশি ব্যথার সমস্যায় ভুগি। আর বয়স হলে তো কথাই নেই। তবে শরীরের বিভিন্ন স্থানে কখনো কম কখনো বেশি ব্যথাকে অধিকাংশ সময়ই আমরা পাত্তা দেই  না। অথচ এসব ব্যথাই হতে পারে অনেক বড় সমস্যার প্রাথমিক লক্ষণ! ডেকে আনতে পারে মৃত্যুও। কাজেই গাফিলতি করে কোনো ব্যথাকে অবহেলা করা উচিত নয়। যেসব ব্যথাকে কখনই অবহেলা করা যাবে না সেসব ব্যথা নিয়ে নিচে আলোচনা করা হলো :

দাঁতব্যথা : অনেকেই দাঁতের সমস্যায় ভুগে থাকেন। কখনও কখনও এর মাত্রা এতটাই বেড়ে যায় যে মাঝরাতে গভীর ঘুমও ভেঙে যায়। আবার দাঁতের সমস্যা দীর্ঘদিন থাকলে তা মাড়িতেও ছড়িয়ে পড়ে। এর ফলে ক্যান্সারের মতো জটিল ব্যাধি হতে পারে। কাজেই বিলম্ব না করে দ্রুত ডাক্তার দেখান।

মাথাব্যথা :  হঠাৎ করে যদি অস্বাভাবিক মাথা ব্যথা ওঠে এবং আপনি চোখে ঘোলা দেখতে আরম্ভ করেন তাহলে বিষয়টিকে অবহেলা করা কিন্তু একেবারেই উচিত নয়। কারণ মস্তিষ্কে রক্তক্ষরণ, কোনো আঘাত, টিউমার ইত্যাদি কারণে এ ধরনের ব্যথা হতে পারে। এ পরিস্থিতিতে জরুরি ডাক্তারের কাছে যেতে হবে।

তলপেটে ব্যথা : এ ধরনের ব্যথা যদি ২৪ ঘণ্টার বেশি স্থায়ী হয় তাহলে এটা অ্যাপেন্ডিসাইটের লক্ষণ হতে পারে। এ অবস্থায় জরুরি অপারেশন করাতে হতে পারে।

পিঠের মাঝখানে ব্যথা : পিঠের মাঝখানে ব্যথা, জ্বর এবং ক্লান্তিকে একদমই অবহেলা করবেন না। কারণ এগুলো হতে পারে কিডনি সমস্যার লক্ষণ। কিডনিতে ব্যাকটেরিয়ার আক্রমণ এবং ইউরিন ইনফেকশনের জন্য এ ধরনের ব্যথা হতে পারে।

মাসিকের সময় পেট ব্যথা : মাসিকের সময়ে পেটে যদি অস্বাভাবিক ব্যথা হয় এবং সেই ব্যথা সহজে না কমে তাহলে গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নিন। নতুবা বিপদ এড়াতে পারবেন না।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা