,

২০দলীয় জোটের বিষে সারা দেশ আজ অতিষ্ঠ -ডা. দীপু মনি

IMG_1021আশুগঞ্জ প্রতিনিধি: তসলিম আহমেদ
৭ই ফেব্র“য়ারী শনিবার আশুগঞ্জ হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপি জামাতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক আল-মামুন সরকার সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে গণ সংবর্ধনা দেয়া হয়। উক্ত বিক্ষোভ সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মোঃ সফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে প্রথমে কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মোঃ আবু নাছের আহমেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দিপু মনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাননীয় খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট সানজিদা খানম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পি, বাংলাদেশ স্বেচ্ছা সেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মঈন উদ্দিন মঈন, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহসম্পাদক আব্দুল হান্নান রতন। প্রধান অতিথির বক্তব্যে ডা. দিপু মনি বলেন- ২০দলীয় জোটের বিষে সারা দেশ আজ অতিষ্ঠ। তিনি আরও বলেন যারা মাদকাসক্ত তাদের কে দিয়ে এই পেট্রোল বোমা মারা হচ্ছে, কারণ মাদকাসক্তদের দিয়ে এই ধ্বংসাক্ত কর্মকান্ড সহজে করা যায়।

IMG_1023 বিশেষ অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন- আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সন্ত্রাসীদের সাথে কোন আলোচনা হতে পারে না। তিনি আরও বলেন যেখানেই মানুষ পুড়িয়ে মারা হবে তার হুকুমের আসামী হবে বেগম খালেদা জিয়া। তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেন- তারেক রহমান এক অনুষ্ঠানে বলেছিলেন জামায়াত আমাদের সহোদর ভাই। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী এমপি বলেন- যতই ধ্বংসাক্ত কর্মকান্ড চালান না কেন, ২০১৯ সালের আগে এদেশে কোন নির্বাচন হবে না। উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন- জনাবা নায়ার কবির চৌধুরী আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী   মোঃ রস্তম আলী শিকদার, হাজী মোঃ সাইদুর রহমান মোঃ মোবারক আলী চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোঃ সাজু খান, মোঃ মুর্শিদ মাস্টার চেয়ারম্যান, মোঃ হেফজুল বারী, মোঃ সালাউদ্দিন মিয়া, উপজেলা বাইস চেয়াম্যান আমির হোসেন, মোঃ আয়ুব খান (চেয়াম্যান), মোঃ আবু সামা (চেয়ারম্যান), মোঃ মনির শিকদার, মোঃ মোশাররফ মুন্সি, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আতাউর রহমান কবির, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মতিউর রহমান সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম বকুল, উপজেলা স্বেচ্ছালীগের আহ্বায়ক মোঃ শাহিন শিকদার প্রমুখ। দুপুর থেকে সমাবেশে যোগদিতে বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন থেকে বাধ্যযন্ত্র বাজিয়ে মিছিল নিয়ে হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের মাঠে উপস্থিত হতে থাকে। সভাশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ