সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাদেরের বক্তব্য দুর্দশাগ্রস্ত মানুষের সঙ্গে নিষ্ঠুর রসিকতা: রিজভী

news-image

অনলাইন ডেস্ক : ঈদযাত্রা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য দুঃখ-দুর্দশাগ্রস্ত মানুষের সঙ্গে নিষ্ঠুর রসিকতা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরিবার পরিজন নিয়ে মানুষের কষ্টের সীমা নেই। আর এটাইকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলছেন, ‘এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও আনন্দঘন।’

ঈদযাত্রা নিয়ে ওবায়দুল কাদের সাহেবের এই বক্তব্য দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের সাথে নিষ্ঠুর রসিকতা। আওয়ামী লীগের কাজই হল মানুষের দুঃখ দুর্দশা নিয়ে ইয়ার্কি করা, তামাশা করা। সেতুমন্ত্রী মানুষের দুঃখ-দুর্দশা জানবেন কীভাবে। তিনি তো জনগণের মন্ত্রী নন। তার হুইসেল বাজিয়ে রাস্তা ফাঁকা করে শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে করে সড়কে ছুটে বেড়ানোর অবাধ সুযোগ আছে। সুতরাং ঘণ্টার পর ঘন্টা যানজটে রাস্তায় আটকে থাকার দৃশ্য দেখে তার আনন্দ পাওয়ারই কথা।

আজ রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ৪০ টাকার ভাড়ার স্থলে ৪০০ টাকা, ৩০০ থেকে ৪০০ টাকার ভাড়া আদায় করা হয়েছে ১২০০ টাকা। এটা দেখার কেউ নেই। কোনো কোনো মহাসড়কে ৭০ থেকে ৮০ কিলোমিটার যানজট। লঞ্চে তিল ধারণের ঠাঁই নেই। ফেরিঘাটে লম্বা লাইন। সকালের ট্রেন রাতে ছাড়ছে। পরিবার নিয়ে স্টেশন-রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা মানুষ। কষ্টের সীমা নেই। অথচ সেতুমন্ত্রী বলছেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও আনন্দঘন। অনির্বাচিত বলেই সেতুমন্ত্রীর মুখে এমন কথা মানায়। কারণ তিনি তো ভোটে নির্বাচিত নন। তার তো জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই।

কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, নিশিরাতের ভোটের সরকারের মন্ত্রীদের কথাতেই প্রমাণিত হয়, রোম পুড়ে ছারখার হয়ে গেলেও নিরোর মতো শাসকরা বাঁশি বাজায়। ওবায়দুল কাদের সাহেবরা এই মহাদুযোর্গ ও পথে পথে মহাদুযোর্গের মধ্যে সেই আনন্দের বাঁশিই বাজাচ্ছেন। কাদের সাহেবরা সকালে এক কথা বলেন সন্ধ্যায় আরেক কথা। সন্ধ্যায় আবারও তার অবস্থান বদলাতে পারেন- এমন মন্তব্য করে রিজভী বলেন, আমরা এজন্যই এই সরকারের পদত্যাগ চাই, এই মন্ত্রীদের পদত্যাগ চাই। কারণ এদের জবাবদিহিতা নেই, জনসমর্থন নেই।

রিজভী বলেন, দেশের কোটি মানুষের প্রত্যাশা ছিল ঈদের আগে মিথ্যা সাজানো মামলায় কারাবন্দি খালেদা জিয়া মুক্তি পাবেন। কিন্তু মধ্য রাতের ভোটে নির্বাচিত সরকার প্রধানের হুকুমে তাকে জামিন দেয়া হয়নি। তিনি গুরুতর অসুস্থ হলেও চিকিৎসা পাননি। ক্ষমতার মোহে আওয়ামী লীগ রাজনৈতিক কৃষ্টি-কালচার দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না, এই জুলুমের বিচার একদিন হবেই।

এ সময় তিনি ঈদের দিনে দলীয় কর্মসূচি ঘোষণা করেন। বলেন, ঈদুল আজহার দিন সোমবার দুপুর ১২ টায় দলের সিনিয়র নেতারা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ, মুনীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক