মজার কলিজা ফ্রাই

news-image

অনলাইন ডেস্ক : ঈদে শুধু মাংস নয়, গরুর অন্য আরো অনেক রান্না সবারই পছন্দ। এমন একটি খাবার কলিজা ফ্রাই। ঈদের দিনেই খুব ঝটপট মজাদার এই খাবারটি তৈরি করতে পারেন।

উপকরণ

গরুর কলিজা ১/২ কেজি, পেয়াজ কুঁচি ১ কাপ, আদা রসুন বাটা ১ চা চামচ, মরিচ গুড়ো ১ চা চামচ, হলুদ গুড়ো ১/২ চা চামচ, টালা জিরা ও ধনে গুড়ো ১ চা চামচ, গরম মসলা গুড়ো ১ চা চামচ, রসুন কোয়া ১০-১২পিস, ঘি ১/৪ কাপ।

প্রণালি

কলিজা ছোট টুকরো করে ভাল করে ধুয়ে নিন। একটি পাত্রে ৩ কাপ গরম পানি, ১ টেবিল চামচ লবণ ও ১ টেবিল চামচ সিরকা দিয়ে কলিজা দিয়ে ২ মিনিট রাখুন। ২ মিনিট পর কলিজা টুকরোগুলো আবার ভাল করে ধুয়ে নিন।

প্যানে ঘি গরম করে পেঁয়াজ দিন। পেঁয়াজ হালকা ভেজে কলিজা ও আদা রসুন দিন। কয়েক মিনিট উচ্চ আঁচে ভেজে বাকি সব মসলা ও পরিমাণ মত লবণ দিন।

এখন মাঝারি আঁচে কলিজা ভাজতে থাকুন। ৮-১০ মিনিটের মাঝে কলিজার পানি শুকিয়ে গেলে চুলা বন্ধ করে দিন। উপরে কাঁচামরিচ কুঁচি, ধনেপাতা কুঁচি ও লেবুর রস দিয়ে পরিবেশন করুন। নান, পরোটা বা পোলাউয়ের সাথে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী