,

বঙ্গবন্ধুর রাজনীতিরও সাথী ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব শুধু বঙ্গবন্ধুর জীবন সাথীই ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর রাজনীতিরও সাথী।

আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তার কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে এসব কথা বলেন তিনি।

আনন্দ ও হাসি কান্নার মধ্য দিয়েই আজকের দিনটি উদযাপন করা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিবার ও দলকে সামলে নেয়ার জন্য কাজ করেছেন। তিনি বঙ্গবন্ধুর সকল আন্দোলন সংগ্রামের সহযোগী ছিলেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর