,

দেশকে জঙ্গি মুক্ত করেছি, ডেঙ্গু মোকাবেলায়ও সফল হবো: নাসিম

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে সাথে নিয়ে ডেঙ্গু মোকাবেলা করতে সফল হবো বলে আশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।তিনি বলেছেন, ‘আমরা সবাই মিলে দেশকে জঙ্গি মুক্ত করেছি, বন্যাও মোকাবেলা করে সফল হয়েছি, তারই ধারাবাহিকতায় নতুন প্রকোপ ডেঙ্গু মোকাবেলা করে সফল হবো।’

মঙ্গলবার দুপুরে মতিঝিল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও এডিস মশা ধ্বংসে জনগণকে সচেতন করতে প্রচারপত্র বিলি ও শোভাযাত্রা কর্মসূচি উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।নাসিম বলেন, ডেঙ্গুর বিষয়ে জনগণ এখন সচেতন হয়ে গেছে। নিজেরা বাড়িঘর পরিষ্কার রাখছে। এটা শুধু এই মৌসুমে নয়, সারা বছরের প্রতিদিনের জন্য অব্যাহত রাখতে হবে।

মন্ত্রী বলেন, ডেঙ্গু এখন একটি উদ্বেগের বিষয়। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এডিস মশা নিধনে মাঠে নামতে হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছে। শেখ হাসিনার নেতৃত্বে ডেঙ্গুর বিরুদ্ধে আমরা বিজয়ী হবোই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ ও যোগ্য নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন জানিয়ে নাসিম বলেন, তাঁর আহবানে সাড়া দিয়ে সব শ্রেনী পেশার মানুষ ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা তৈরীতে কাজ করছে। বিশেষ করে ডাক্তার ও নার্সরাও ডেঙ্গু মোকাবলোয় নিজেদের নিয়োজিত করে অক্লান্ত পরিশ্রম করছেন।

সভাপতির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জনগণকে সচেতন করতে হবে। এডিস মশার উৎসস্থল ধ্বংস করতে হবে।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা