শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দফতরির কানের পর্দা ফাটানো সেই এসআই প্রত্যাহার

news-image

জেলা প্রতিনিধিঃ বিদ্যালয়ের দফতরিকে নি’র্যাতন করে কানের পর্দা ফাটিয়ে টাকা আদায় করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জামিরুল ইসলামকে অবশেষে প্রত্যাহার করা হয়েছে। সোমবার রাতে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে সোমবার রাত সোয়া ১১টার দিকে মুঠোফোনে জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত শনিবার (৩ আগস্ট) রাতে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের খাকচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দফতরি কাম নৈশপ্রহরী মো. উবায়দুল্লাকে ইয়াবা ট্যাবলেট দিয়ে ফাঁসানোর চেষ্টা করে তাকে মারধর করেন এসআই জামিরুল ও তার সঙ্গে থাকা পাঁচ পুলিশ সদস্য। মাথা ও কানে তাদের এ’লোপাতাড়ি কি’ল-ঘুষির কারণে উবায়দুল্লার কানের পর্দা ফেটে যায়। পরে আড়াই হাজার টাকা দিয়ে ছাড়া পান তিনি। এ ঘটনায় সোমবার এসআই জামিরুলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন উবায়দুল্লা।

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি