সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহী বি চৌধুরীকে স্ত্রীসহ দুদকে তলব

news-image

বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৪ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে মাহী বি চৌধুরীর গুলশানের বারিধারার বাসার ঠিকানায় দুদকের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদের স্বাক্ষর করা আলাদা দুটি নোটিশ পাঠানো হয়েছে। দুদকের একটি সূত্র গণমাধ্যমের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।

নোটিশে মাহী বি চৌধুরী ও তার স্ত্রীকে আগামী ৭ আগস্ট সকাল সাড়ে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ রয়েছে।

চলতি বছরের জুন মাস থেকে মাহী বি চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। এর ধারাবাহিকতায় তাদের নোটিশ পাঠানো হয় বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক