,

খালেদা জিয়াকে ঈদের আগে মুক্তি না দিলে দায়ভার সরকারের : সেলিমা রহমান

news-image

সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ঈদুল আযহার আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। অন্যথায় দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে এর দায় সরকারকেই নিতে হবে।

শুক্রবার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ‘ঈদের আগে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন । প্রতিবাদ সভাটির আয়োজক চেতনা বাংলাদেশ নামের একটি সংগঠন।

সেলিমা রহমান বলেন, মিথ্যা মামলায় কারাগারে থেকেই বেগম খালেদা জিয়া গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তার ডাকে সাড়া দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনুন, দেশের স্বাধীনতা রক্ষা করুন। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে অস্থিরতা, গুম, খুন, ধর্ষণ, ক্ষমতার অপব্যবহার চলছে। ক্ষমতার অপব্যবহার এমন পর্যায়ে পৌঁছেছে যে একজন মানুষ মারা গেলেও ক্ষমতাসীনদের কিছু যায় আসে না।

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব হারুন-অর-রশিদ, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, কৃষক দলের সদস্য কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড