,

অনেক শত্রুকে পরাজিত করেছি, ডেঙ্গুকেও পরাজিত করবো: কাদের

news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা অনেক শত্রুকে পরাজিত করেছি, ডেঙ্গুকেও পরাজিত করবো। ডেঙ্গুর বিরুদ্ধে জয়ী হবোই।বুধবার (৩১ জুলাই) রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ডে তিন দিনব্যাপী এডিস মশা নিধন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জিগাতলা থেকে সারাদেশে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করে কাদের বলেন, ডেঙ্গু মোকাবেলায় এডিস মশা নিয়ন্ত্রণকে অামরা কঠিন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা এই এটা নিয়ন্ত্রণে আনবোই। শেখ হাসিনার নির্দেশ, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ।দেশে ডেঙ্গুর ভয়াবহতার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মালয়েশিয়া সফর প্রসঙ্গে মেতুমন্ত্রী বলেন, কে দেশে, কে বিদেশে তা বিষয় নয়। ডেঙ্গু মোকাবেলায় কাজ হচ্ছে কি না তাই দেখার বিষয়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিই আসল কাজ।

বর্তমান পরিস্থিতিকে মানবিক সঙ্কট উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অন্য যেকোনো চ্যালেঞ্জের মতো ডেঙ্গু মোকাবেলায়ও সরকার সফল হবে, ইনশাআল্লাহ।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পরিস্থিতি বিবেচনায় স্বাচিপ (স্বাধীনতা চিকিৎসক পরিষদ) বিনামূল্যে ডেঙ্গুর রক্ত পরীক্ষা করবে। পাড়া-মহল্লায় এই পরিচ্ছন্নতা অভিযান চলবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর