নিজ হাতে ফগার মেশিন নিয়ে ঢাবিতে ছাত্রলীগ সাধারণ সম্পাদক

news-image

ফগার মেশিন হাতে নিয়ে নিজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও একাডেমিক ভবনের আশপাশে মশার ওষুধ ছিটালেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। শুক্রবার বিকেলে এ ওষুধ ছিটানো হয়।সামাজিক যোগাযোগম মাধ্যম ফেসবুকে রাব্বানী তার অ্যাকাউন্টে ওষুধ ছিটানোর দৃশ্য লাইভ করেন। তাতে দেখা যায়, কলাভবন ও ডাকসুর পাশের ঝোপঝাড়ে নিজেই মেশিন হাতে নিয়ে মশার ওষুধ ছিটাচ্ছেন রাব্বানী। এসময় তার সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন।

এসময় রাব্বানী বলেন, ঢাকায় ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। দুই সিটি করপোরেশন ডেঙ্গু সমস্যা সমাধানে ব্যর্থ। হাসপাতালগুলোতে রোগী রাখার জায়গা নেই। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন। আজ আমরা ৫০টি মেশিন দিয়ে সারা ক্যাম্পাসে ওষুধ ছিটিয়েছি।তিনি আরও বলেন, মশা নিধনের জন্য বিশাল বাজেট থাকে সিটি করপোরেশনগুলোতে। এগুলো ঠিক মতো জবাবদিহিতার মধ্যে যেত তাহলে হয়তো ডেঙ্গু এই মহামারি আকার ধারণ করতো না।

এ জাতীয় আরও খবর

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে পর পর দুইবার ভূমিকম্প অনুভূত

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

মানহানির মামলা করলেন তানজিন তিশা

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশকে ৯১ রানে গুটিয়ে দেওয়ার রহস্য জানালেন নর্কিয়ে

ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অভিনেতা সোহেল খান আর নেই

মস্তিষ্কে টিউমার জয় করেই নাটকে, তানিয়ার ‘অংশীদার’ ছাড়াল ২ মিলিয়ন

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী