সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিকে ঢুকলেই শিক্ষকদের বেতন ২৯ হাজার টাকা!

news-image

ঘোষণা অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়াল রাজ্য সরকার। গতকাল বৃহস্পতিবার শিক্ষকদের গ্রেড পে ২৬০০ টাকা থেকে বাড়িয়ে ৩৬০০ টাকা করা হয়েছে। কিন্তু সর্বভারতীয় হারে বেতন এবং অন্যান্য দাবিতে যে-সব শিক্ষক-শিক্ষিকা অনশন চালিয়ে যাচ্ছেন, তারা আন্দোলনে অনড়।

নজরুল মঞ্চে তৃণমূলের প্রাথমিক শিক্ষা সমিতির এক অনুষ্ঠানে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘২৬০০ টাকা থেকে বাড়িয়ে ৩২০০ টাকা গ্রেড পে করার অনুমোদন আগেই মিলেছিলো। পরে গ্রেড পে ৩৬০০ টাকা করার সুপারিশ মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। সেই বিষয়েও অনুমোদন মিলেছে।’

এতদিন প্রাথমিক স্তরে শিক্ষকতায় যোগ দিলে শুরুতেই সব মিলিয়ে প্রায় ২১ হাজার টাকা বেতন পাওয়া যেত। তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অশোক রুদ্রের হিসেব, বেতন বৃদ্ধির সিদ্ধান্ত অনুযায়ী ৩৬০০ টাকা গ্রেড পে হলে শুরুতেই একজন প্রাথমিক শিক্ষকের বেতন হবে প্রায় ২৯ হাজার টাকা। অর্থাৎ এক লাফে বৃদ্ধি প্রায় আট হাজার। নতুন সিদ্ধান্তে প্রায় এক লাখ ৮৫ হাজার শিক্ষক-শিক্ষিকা উপকৃত হবেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক