,

আমার কোন ফেসবুক অ্যাকাউন্ট নেই : ফখরুল

news-image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি কখনও কোন ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি। আমার কোন ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট নেই। আমার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন মতামত প্রকাশ করছে।মঙ্গলবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, আমার নামে আবারো একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য ও মতামত প্রকাশ করা হচ্ছে। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই যে, আমি কখনো কোন ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি এবং আমার কোন ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট নেই। সুতরাং এই ভুয়া ফেসবুকের কোনও মতামতের সঙ্গে আমার কোনও সংশ্লিষ্টতা নেই এবং এর কোনও দায় দায়িত্ব আমার নেই।

তিনি বলেন, যারা এই ভুয়া ফেসবুক খুলে আমার নামে ব্যবহার করছেন তারা অন্যায় ও অনৈতিক কাজ করছেন। আমি আশা করবো-এই জঘন্য কর্ম থেকে তারা বিরত থাকবেন। এছাড়া ফেসবুক কর্তৃপক্ষকে অনুরোধ করছি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর