,

‘নোয়াখালী আর বরিশালের দুটি পরিবার নিয়ে গল্প’

মীর সাব্বির৷ অভিনয়শিল্পী৷ আজ থেকে আরটিভিতে শুরু হচ্ছে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক নোয়াশাল৷ এতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি



মীর সাব্বির‘নোয়াশাল’…

ধারাবাহিকটি লিখেছেন কামরুল আহসান৷ কাহিনি, নাট্যরূপ আর পরিচালনা আমিই করেছি৷ নোয়াখালী আর বরিশালের দুটি পরিবার নিয়ে ধারাবাহিকটির গল্প৷ এদের একটি বরিশালের পরিবার, অন্যটি নোয়াখালীর৷ এই দুই পরিবারের সদস্যদের সংগতি-অসংগতি, হাসি-কান্না নিয়েই গল্প এগোবে৷ এদের মধ্য দিয়ে পুরো দেশের ছবি অঁাকার চেষ্টা করেছি আমরা৷

‘বরিশাল বনাম নোয়াখালী’…

আমার পরিচালিত প্রথম নাটক ছিল সেটি; ২০০৮ সালে প্রচারিত হয়েছিল৷ তখনই চিন্তা করেছিলাম, নাটকটিকে ধারাবাহিকের রূপ দেব৷ এবার তা সম্ভব হয়েছে৷ তবে এই ধারাবাহিকের সঙ্গে কিন্তু ওই নাটকের কোনো মিল নেই৷

পরিচালক যখন অভিনয়শিল্পী…

ধারাবাহিকটিতে আমি বরিশালের পরিবারের ছেলে৷ একটা ফুলের দোকান আছে৷ ফুল ব্যবসাকে সমাজসেবা বলে মনে করি৷ আমার ইচ্ছা, দেশের সবাইকে প্রতিদিন একটা করে ফুল দেওয়ার মতো ভালো কাজ করি৷ কিন্তু আমার বালু ব্যবসায়ী বাবা তা মোটেই পছন্দ করেন না৷ আর পরিচালনা ও অভিনয় সমান তালে চালিয়ে যেতে পারছি মূলত সঠিক পরিকল্পনার জন্যই৷ কোনো কাজই হুট করে করি না৷ অন্তত ছয় মাসের পরিকল্পনা করে তবেই কাজে হাত দিই৷ ফলে, সব কাজই সময়মতো ও ঠিকভাবে করতে পারছি৷

ঘরে নতুন অতিথি…

কিছুদিন হলো আমাদের ঘরে নতুন অতিথি এসেছে৷ আমাদের দ্বিতীয় সন্তানের নাম মীর তারাজ৷ বেশ ভালো সময় কাটছে তাকে নিয়ে৷

অন্যান্য কাজ…

আটটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে বিভিন্ন চ্যানেলে৷ এর মধ্যে আছে মাহফুজ আহমেদের মাগো তোমার জন্য, এজাজ মুন্নার যোগাযোগ গোলযোগ, সৈয়দ শাকিলের মামলাবাজ ও সাজ্জাদ হোসেন দোদুলের হল্লাবাড়ি উল্লেখযোগ্য৷ এ মাসেই সালাহউদ্দিন লাভলুর নতুন ধারাবাহিকের শুটিং শুরু করব৷

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর