,

ছবির সব গান ফুয়াদের

52ee8ba08a111-Untitled-2সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মোক্তাদির চলচ্চিত্রে মাঝেমধ্যেই কাজ করেন৷ তবে তা ছবির একটা কিংবা দুটো গান৷ এবার একটি ছবির সব কটি গান তৈরির কাজ করছেন ফুয়াদ৷ ছবির নাম রাজা হ্যান্ডসাম৷ গত শনিবার বিকেলে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বায়োস্কোপওয়ালা প্রোডাকশনস লিমিটেডের সঙ্গে ফুয়াদের আলোচনা চূড়ান্ত হয়েছে৷

ফুয়াদ বলেন, ‘রাজা হ্যান্ডসাম ছবিতে গান থাকবে সাতটি৷ সব কটি গানের সুর করার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি৷ তবে গানগুলোয় কোন শিল্পীরা কণ্ঠ দিচ্ছেন, তা এখনো চূড়ান্ত হয়নি৷ আমার হাতে এই মুহূর্তে কয়েকজন খুব মেধাবী নতুন ছেলেমেয়ে আছেন৷ শ্রোতারা এখনো তঁাদের সেভাবে শোনেননি৷ ইচ্ছা আছে তঁাদের নিয়ে কয়েকটি গান করব৷ এ ছাড়া খুব পরিচিত শিল্পীরাও থাকবেন৷’

ছবির আবহ সংগীত তৈরির ব্যাপারে ফুয়াদ বলেন, ‘এ বিষয় নিয়ে আলোচনা চূড়ান্ত হয়নি৷ আগামী মার্চ মাসে আমি যুক্তরাষ্ট্রে যাচ্ছি৷ ফিরতে একটু দেরি হবে৷ ছবির নির্মাতারা যদি অপেক্ষা করতে পারেন, তাহলে হয়তো এ কাজও করব৷’

একই ছবির সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করতে এসে ফুয়াদ বলেন, ‘ছবির কাহিনি শুনছি৷ ভালো লেগেছে৷ আশা করছি, সব মিলিয়ে নতুন কিছু হবে৷’

ছবিতে ‘রাজা হ্যান্ডসাম’ চরিত্রে অভিনয় করবেন শাকিব খান৷ পরিচালক বদিউল আলম৷ মার্চ মাস নাগাদ ছবির শুটিং শুরু হবে৷

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর