বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ’ণপি’টুনিতে বিএনপি-জামায়াত জড়িত বলে সন্দেহ আইনমন্ত্রীর

news-image

গ’ণপি’টুনি দিয়ে নি’রাপরাধ মানুষ হ’ত্যায় বিএনপি-জামায়াতের যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, গ’ণপি’টুনি, ধ’র্ষণ, বিল্ডিংয়ে আ’গুন লাগার ঘটনা নিছক দুর্ঘ’টনা নয়। এক স্থানে এসব হলে ১০ স্থানে হয়। এসব বিএনপি-জামায়াতের নিখুঁত কাজের উদাহরণ।আজ সোমবার দুপুরে নেত্রকোণা জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, কিছু দিন আগে পদ্মা সেতুতে মাথা লাগবে দেশে এ ধরনের একটি গু’জব ছড়িয়েছিল। আর এই গু’জবের কারণে দেশের বিভিন্ন জায়গায় গ’ণপি’টুনিতে হতাহতের ঘটনা ঘটছে।দেশবাসীর উদ্দেশ্য তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। কোথাও কোনো অ’পরাধ সংগঠিত হলে অ’পরাধীকে পুলিশে দিতে হবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যারা আইন নিজের হাতে তুলে নেবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এরপর মন্ত্রী আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

সমিতির সভাপতি আইনজীবী সিতাংশু বিকাশ আচার্য্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক খান মুকুলের পরিচালনায় মতবিনিময়ে অংশ নেন সংসদ সদস্য অসীম কুমার উকিল (নেত্রকোণা ৩), সংরক্ষিত মহিলা আসনের হাবীবা রহমান খান শেফালী, জেলা ও দায়রা জজ আবু মো. আমিমুল এহসান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব বিকাশ কুমার সাহা, জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অ’পরাধ) মো. শাহ্জাহান মিয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা