,

জেনে নিন পেয়ারার সাতটি গুণাগুণ

news-image

লাইফস্টাইল ডেস্ক : পেয়ারা এমন একটি ফল যা অনেকেই অবহেলা করেন। কিন্তু এর পুষ্টিগুণ অনেক। পেয়ারার পুষ্টিগুণের তালিকা লিখে শেষ করা যাবে না। স্বাদ, পুষ্টিগুণ আর স্বাস্থ্যের কথা মাথায় রাখলে পেয়ারা অন্যান্য অনেক ফলের থেকে এগিয়ে। দাম কম এবং পুষ্টিতেও এগিয়ে পেয়ারা। জেনে নিন পেয়ারার সাতটি গুণাগুণ।

১.ভিটামিন সি সমৃদ্ধ: পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি শরীরে গেলে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে। তাতে শরীর রোগ প্রতিরোধে সক্ষম হয়ে ওঠে।

২. ডায়াবেটিস রোধে: পেয়ারাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই ফাইবার ব্লাড সুগার কমাতে সাহায্য করে। নিয়মিত পেয়ারা খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমে।

৩. রক্তচাপ কমায়: পেয়ারাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে রক্তচাপ স্বাভাবিক রাখে।

৪. দৃষ্টিশক্তির জন্য: ভিটামিন সি’র পাশাপাশি পেয়ারায় ভিটামিন ‘এ’ রয়েছে। যা চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। যারা গাজর খেতে অপছন্দ করেন তারা পেয়ারা খেতে পারেন।

৫. ওজন কমায়: যারা ওজন কমানোর কথা ভাবছেন তাদের জন্য এটি আর্দশ ফল। পেয়ারা খেলে অতিরিক্ত ওজন কমে যায়।

৬. ত্বক ও চুল ভালো রাখে: পেয়ারা ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ থাকায় চুলের স্বাস্থ্য রক্ষা করে চুলের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে।

৭. পাকস্থলীর স্বাস্থ্য ভালো রাখে: পেটের গোলযোগে সবচেয়ে কার্যকরী হল পেয়ারা। এটি পাকস্থলীর স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে৷

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর