,

বিপুল সম্পত্তির কারণেই এরিক এরশাদকে নিয়ে টানা হ্যাচড়া

news-image

মৃত্যুর আগে এরশাদ প্রায় ৫০ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির যে ট্রাস্ট করে গেছেন তার পুরোটার ভোগদখলকারী নিয়োগ করেন এরিক এরশাদকে। এরশাদের মৃত্যুর পরদিন নিজ সন্তান এরিকের সঙ্গে দেখা করতে গিয়ে বারিধারায় সাবেক স্বামীর বাড়িতে ঢুকতে না দেয়ার অভিযোগ বিদিশার।এরিকের ভোগদখলে থাকা অর্ধশত কোটি টাকা সম্পত্তির কারণেই এ টানা-হ্যাচড়া, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে এ বিষয়ে গণমাধ্যমে ক্ষোভও জানান বিদিশা। অভিযোগ করেন, ট্রাস্টের সম্পত্তির লোভেই তার সঙ্গে এরিককে দেখা করতে দেয়া হচ্ছে না।সন্তানের অধিকার নিয়ে করা বিদিশার মামলার সেই সময়ের আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ জানান, কোনো আইনেই এরিককে তার মার সঙ্গে দেখা করতে বাধা দিতে পারে না। তার বাবার অবর্তমানে তার দায়িত্ব মায়ের।

তবে বারিধারা বাড়িতে বিদিশাকে প্রবেশ করতে না দেয়ার বিষয়ে এরশাদের সম্পত্তির ট্রাস্টের দেখভালকারী মেজর খালেদ জানান, বিদিশার বিষয়ে প্রয়াত এরশাদের কিছু বাধা নিষেধ ছিলো। আর এরিকও তার মায়ের সাথে দেখা করতে চায় না।তিনি বলেন, এরশাদের সাবেক স্ত্রী হিসেবে সন্তান এরিকের দায়িত্ব নিতে আবারও আইনের আশ্রয় নেয়ার সুযোগ রয়েছে মা বিদিশার। তবে এ নিয়ে কোনো রাজনীতি বা ষড়যন্ত্র নেই।এরশাদ-বিদিশা দম্পতির বিয়ে বিচ্ছেদের পর ২০১১ সালে আদালতের আদেশে এরিকের দেখভালের দায়িত্ব পান এরশাদ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর