,

এরশাদের শূন্য আসনে অনেকেই প্রার্থী হতে চান

news-image

নিউজ ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে তার রংপুর-৩ আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সৌজন্য রক্ষায় প্রকাশ্যে কিছু না বললেও এরশাদের এ আসন থেকে কে নির্বাচন করবেন এ নিয়ে ইতোমধ্যে জাপায় শুরু হয়েছে নানা আলোচনা।

অনেকেই উপনির্বাচনে প্রার্থী হতে আগ্রহের কথা নানাভাবে জানাচ্ছেন। তবে দলের চেয়ারম্যানের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগে এ নিয়ে এখনই আনুষ্ঠানিকভাবে কথা বলতে নারাজ ওই আসনের প্রার্থিতাপ্রত্যাশী ও দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা।

দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের ধারণা- এ উপনির্বাচনে সাদকে দলের মনোনয়ন দেওয়া হতে পারে। অন্যদিকে, রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ফখরুজ্জামান জাহাঙ্গীর ও এরশাদের ভাতিজা সাবেক সাংসদ হোসেন মকবুল শাহরিয়ার আসিফও এই আসন থেকে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গেছে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের গতকাল বুধবার আমাদের সময়কে বলেন, আমরা আপাতত এ নিয়ে ভাবছি না। আমাদের দলের চেয়ারম্যানের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ আমাদের শোক কাটিয়ে ওঠার তৌফিক দিলে তারপর দলীয় ফোরামে এ নিয়ে আলোচনা করব। এই আসনে জাতীয় পার্টির পাশাপাশি মহাজোটের প্রার্থী হিসেবে আওয়ামী লীগেরও প্রার্থী হতে পারে বলে আলোচনা রয়েছে। আওয়ামী লীগের প্রবীণ নেতা চৌধুরী খালেকুজ্জামান গত তিনটি নির্বাচনে দলের মনোনয়ন পেলেও চূড়ান্ত পর্যায়ে বাদ পড়েন। তাই ধারণা করা হচ্ছে এবার তিনি মনোনয়ন পাবেন।

অন্যদিকে, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি শফিউর রহমান শফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি ম-লও প্রার্থী হওয়ার আকাক্সক্ষা পোষণ করছেন বলে জানা গেছে। তবে দলগতভাবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান দলের রংপুর বিভাগে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল।

তিনি আমাদের সময়কে বলেন, আওয়ামী লীগ এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। আমাদের দলের কেউ যদি প্রচার চালিয়ে থাকেন তা হলে সেটা তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। ১৯৯১ সালের পর থেকে এই আসনে জাতীয় পার্টির বাইরে শুধু ১৯৯৬ সালে বিএনপির প্রার্থী জয়লাভ করেন। ফলে জাপা নেতাকর্মীদের দৃঢ়বিশ্বাস, আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রচার চালালেও এরশাদের জনপ্রিয়তার কথা বিবেচনা করে অবশেষে তারা সরে দাঁড়াবেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর