,

এরিক এরশাদকেকে পেতে বিদিশার যুদ্ধ ঘোষণা!

news-image

এরশাদ ও বিদিশা দম্পত্তির একমাত্র সন্তান এরিক এরশাদকে কাছে পেতে মা বিদিশা সিদ্দিক এবার যুদ্ধ ঘোষণা করলেন। বিদিশা সিদ্দিক তার ফেসবুক পেজে লিখেছেন,‘এবার শুরু ছেলেকে উদ্ধার করার যুদ্ধ’।

এরশাদ-বিদিশার চূড়ান্ত বিবাহ বিচ্ছেদ হবার পর থেকেই এরিক প্রশ্নে আইনী লড়াইয়ে অবতীর্ণ হন বিদিশা এবং এরশাদ। অবশেষে বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। উচ্চ আদালতের নির্দেশনায় এরিক মা এবং বাবার সান্নিধেই থাকার সিদ্ধান্ত দেয় আদালত। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আপোষ-রফার মাধ্যমে পালা করে মা বিদিশা এবং বাবা এরশাদের কাছেই পালা করে থাকতেন এরিক।

তবে নিরাপত্তার স্বার্থে বেশির ভাগ সময়ই বাবা এরশাদের সান্নিধ্যেই ছিল এরিক। এরশাদ মারা যাবার আগে বারিধারার প্রেসিডেন্ট পার্কেই ছিলো এরিক। এদিকে, এরশাদের মৃত্যুর পর বিদিশা সিদ্দিক ভারতের আজমীর থেকে ছুটে আসেন সাবেক স্বামীর মুখদর্শনে। কিন্তু জাপার নেতা-কর্মীদের প্রবল বাঁধার মুখে তিনি এরশাদের মরদেহ দেখতে পাননি। এমনকি একমাত্র পুত্র এরিকের সাথেও কোন প্রকার যোগাযোগ করতে পারেননি বিদিশা।

বিদিশা সিদ্দিক বলেন, আমার সন্তান আমার কাছেই নিরাপদ। এতোদিন বাবা জীবিত ছিলো তাই আমার প্রতিবন্ধী ছেলেকে বাবার কাছেই নিরাপদ মনে করেছি। এখন আমি আমার সন্তানকে একা রেখে শান্তি ও স্বস্তি পাচ্ছি না। আমার শেষ চাওয়া আমার সন্তান আমার কাছেই থাকবে। আদালতের নির্দেশনাও আছে এমন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর