,

এরশাদের দাফন ঢাকাতেই হবে, জানালেন জিএম কাদের

news-image

নিউজ ডেস্ক : চতুর্থ নামাজে জানাজার জন্য নিজ এলাকা রংপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এই সিদ্ধান্তের কথা জানান তিনি

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মরদেহ রংপুরের পল্লীনিবাসে নয়, ঢাকার সামরিক কবরস্থানেই দাফন করা হবে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকালে এ তথ্য দেন তার ছোট ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। তার নিজ এলাকা রংপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “দুপুরে রংপুরে জানাজা শেষে রাজধানীর বনানীতে সেনা কবরস্থানেই দাফন হবে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদকে।”

তিনি আরো বলেন, “উনার শেষ ইচ্ছানুযায়ী বনানীতে সেনাবাহিনীর কবরস্থানেই তাকে সমাহিত করা হবে। এই কবরস্থান ক্যান্টনমেন্ট এলাকায় হলেও যেকোনো সময় যে কেউ সেখানে যেতে পারেন।”

তবে রংপুরের নেতাকর্মীরা তাকে সেখানেই দাফন করার দাবি জানিয়েছেন। এজন্য এরশাদের রংপুরের বাড়ি পল্লীনিবাসের লিচুবাগানে তার কবরও খুঁড়ে রাখা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এরশাদকে বহনকারী হেলিকপ্টার চতুর্থ জানাজার জন্য রংপুরের উদ্দেশে রওনা দেয়। সেখানে তার চতুর্থ নামাজে জানাজা সম্পন্ন হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর