বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এরশাদের বাসভবনে ঢুকতে বিদিশার আকুতি শুনলেন না কেউ

news-image

সাবেক স্বামী হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর খবর শুনেই ভারত থেকে দেশে ছুটে এসেছেন বিদিশা এরশাদ। গতকাল রোববার রাতেই ভারতের আজমীর শরীফ থেকে ঢাকায় এসে পৌঁছান তিনি। এরপর আজ সোমবার সকালে সোয়া সাতটা নাগাদ তিনি এরশাদের বারিধারা ‘প্রেসিডেন্ট পার্ক’র বাসভবনে যান। সন্তান এরিককে একবার দেখার জন্য আকুতি জানান তিনি। কিন্তু তাকে বাসার ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

বিদিশা জানিয়েছেন, প্রেসিডেন্ট পার্কের নিরাপত্তাকর্মী ও দলের কিছু কর্মী তার সাথে নির্মম আচরণ করেছে। তিনি প্রশ্ন করেছেন, আমি কি তবে আমার সন্তানকে দেখতে পারবো না? বিদিশা বলেন, আমার ছেলে এরিকের অবস্থা ভাল না। আমি কিছুই চাই না। আমার সন্তানকে দেখতে চাই। সে ভালো নেই। সে একা রয়েছে। কান্নাকাটি করছে। তার সাথে দেখা করতে দেন, এমন অনুরোধ করার পরও তারা আমাকে ঢুকতে দেননি।

উল্লেখ্য, ২০০৫ সালে বিদিশার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় এরশাদের। এরশাদ-বিদিশা দম্পতির সন্তান এরিক এরশাদ। বিচ্ছেদের পরে আদালতের আদেশে এরিকের দায়িত্ব পান এরশাদ। এরিকের বয়স এখন ১৮ বছর। এরিক বারিধারার প্রেসিডেন্ট পার্কে বাবা এরশাদের সঙ্গে থাকতেন।  সূত্রঃ বাংলা ইনসাডার

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক