বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে কখনো হারেননি এরশাদ

news-image

জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামল নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, ক্ষমতাচ্যুত হবার পরেও তিনি কখনো নির্বাচনের পরাজিত হননি। এমনকি কারাগারে থেকে নির্বাচনে অংশ নিয়ে পাঁচটি আসনে জয়লাভ করেন এরশাদ। এটা বিশ্ব রাজনীতিতে একটি বিরল ঘটনা। ১৯৮৬ সালে এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করে নির্বাচন দেন৷

আওয়ামী লীগ ও জামায়াত এই নির্বাচনে অংশগ্রহণ করে৷ তবে বিএনপি তা বয়কট করে৷ নির্বাচনে জয়ী হয়ে পাঁচ বছরের জন্য দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন এরশাদ৷ তবে বিরোধী দলের আন্দোলনের মুখে ৭ ডিসেম্বর ১৯৮৭ সালে এই সংসদ ভেঙ্গে দেয়া হয়৷ ১৯৮৮ সালের নির্বাচন সব বিরোধী দল বয়কট করে৷ সম্মিলিত আন্দোলনের মুখে ৬ ডিসেম্বর ১৯৯০ সালে ক্ষমতাচ্যুত হন এরশাদ৷

১৯৯১ সালে কারাবন্দি হন এরশাদ৷ কিন্তু সেখান থেকেই অংশ নেন নির্বাচনে৷ অন্তরীণ অবস্থাতেই ১৯৯১ ও ১৯৯৬ নির্বাচনে পাঁচটি আসনে নির্বাচন করে জয়লাভ করেন৷ ছয় বছর জেলে থাকার পর ১৯৯৭ সালের ৯ জানুয়ারি তিনি জামিনে মুক্ত হন৷ ২০০১, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনেও এরশাদ বিজয়ী হয়ে সংসদে গেছেন।

দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একদিনের জন্য হলেও নির্বাচনী এলাকায় প্রচারণায় অংশ নেননি এরশাদ। তারপরেও তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন ভোটাররা।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক