বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের নামে না করে বঙ্গবন্ধু ও জিয়ার নামে হল নির্মাণ করেছেন এরশাদ

news-image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানের নামে দুটি হল নির্মাণ করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ অথচ নিজের নামে কোনো হোস্টেল নির্মাণ না করেননি। এমন দৃষ্টান্ত খুবই কম দেখা যায়। সাধারণত নিজের নাম কিংবা আত্মীয় স্বজনের নামেই বেশিরভাগ সময় স্থাপনা নির্মাণ করেন ক্ষমতাসীনরা। সেক্ষেত্রে এরশাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ দুটি হল নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করেন।

এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবহন ব্যবস্থারও উন্নয়ন ঘটান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দোতলা বাসসহ অতিরিক্ত বাসের ব্যবস্থা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করেন। `পে অ্যাজ ইউ আর্ন` প্রকল্পে স্কুটার বরাদ্দ দিয়ে ছাত্রদের সম্পূরক আয়ের ব্যবস্থা করেন।

শিক্ষা ক্ষেত্রে তার অবদান অপরীসিম। শিক্ষার মান উন্নয়নে তিনি ব্যাপক কাজ করেছেন। কারিগরি শিক্ষা উন্নয়নে নানা কর্মসূচি নেন হুসেইন মুহাম্মদ এরশাদ। প্রাথমিক শিক্ষক নিয়োগে ৫০ শতাংশ নারীদের জন্য সংরক্ষণ করেন। মেয়েদের জন্য পৃথক ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা করেন।

আর্ন্তজাতিক ভাষা ইংরেজি বিষয়ে বাংলাদেশিদের দূর্বলতা কাটাতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করেন এরশাদ।

এরশাদের মৃত্যুতে যা বললেন নায়ক সোহেল রানা-জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ মারা গেছেন। আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা।

সোহেল রানা বলেছেন, কি বলবো, বুঝতে পারছি না। কথা বলার মন-মানসিকতাও নেই। সকাল বেলায় এমন একটি সংবাদ শুনবো ভাবিনি। চেয়ারম্যানের মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছি।দীর্ঘ দিন থেকেই জাতীয় পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন জনপ্রিয় অভিনেতা সোহেল রানা। দলটির দুর্দিনেও পাশে থেকে সাহস জুগিয়ে এসেছেন সব সময়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনও করেছিলেন সোহেল রানা।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক