ব্রাহ্মণবাড়িয়া রামকানাই হাই একাডেমীর বার্ষিক মিলাদ ও এস.এস.সি পরীক্ষার্থী বিদায় অনুষ্ঠিত

bbariaপ্রয়াত শিক্ষানুরাগী ব্যক্তিত্ব রামকানাই দত্ত কর্তৃক বিগত ১৯০১ খ্রীষ্টাব্দে প্রতিষ্ঠিত ১১৪ বছরের প্রাচীণ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া রামকানাই হাই একাডেমীর বার্ষিক মিলাদ মাহফিল এবং এস.এস.সি পরীক্ষার্থী বিদায় অনুষ্ঠান ২০১৪ খ্রীষ্টাব্দ গতকাল ০২ ফেব্রুয়ারী রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।  
প্রধান শিক্ষক মোঃ আবদুন নূর এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আমানুল হক সেন্টু। মিলাদ মাহফিলে কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মহান আল্লাহ কর্তৃক পৃথিবী সৃষ্টির কারণ, উদ্দেশ্য এবং মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ৬৩ বছরের জীবনী, মিলাদুন্নবী’র তাৎপর্য সংক্ষিপ্ত আলোচনা দোয়া মিলাদ মোনাজাত পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা জালাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে আমানুল হক সেন্টু মহানবী (সাঃ) এর জীবনী আলোচনা করে তাঁর আদর্শে ছাত্র ছাত্রীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আহ্বান জানান। সহকারী শিক্ষক মিল্টন বিশ্বাস এর উপস্থাপনায় বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে সপ্তম শ্রেণীর ছাত্র চিন্ময় বিশ্বাস ও দশম শ্রেণীর ছাত্র মোঃ ফাহিম মিয়া। এস.এস.সি পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তামান্না আক্তার এবং অনুপম ঋষি। পরীক্ষার্থীদের করণীয় বিষয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক গোলাম কবীর, সহকারী শিক্ষক তাহেরা জাহান, মোঃ আবদুল আলী, সমর চন্দ্র দাস, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ আবুল হাসনাত অপু। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ আবদুন নূর কান্না জড়িত কণ্ঠে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বিভিন্ন উপদেশ দিয়ে বিদ্যালয়ের শিক্ষা জীবন সফলতার সাথে শেষ করে মানব সেবার লক্ষ্যে ভবিষ্যৎ জীবন গড়ার উদ্দেশ্যে বেরিয়ে যাবার আহ্বান জানান।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা