,

টেমস নদী দেখতে লন্ডন যেতে হবে না, বুড়িগঙ্গা গেলেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

দেশের কোনো নদী দখল করার চেষ্টা করা হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।শনিবার (৬ জুলাই) রাজধানীর কামরাঙ্গীরচরের বুড়িগঙ্গার তীরের খোলামোড়া ঘাট এলাকায় নদী রক্ষা প্রকল্পের দ্বিতীয় পর্যায় সীমানা পিলার ও আনুষঙ্গিক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ যদি নদী দখল করার চিন্তা করেন, তাহলে ভুল করবেন। এখন আগের সরকার নয়, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। দখলের চেষ্টা করলে যথাযথ বিচার করা হবে।’আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘শুধু বুড়িগঙ্গা নদী নয়, সব নদী দখলমুক্ত করা হবে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা ও নির্দেশে এই কাজ অবশ্যই এগিয়ে নেওয়া হবে। বুড়িগঙ্গা হবে আনন্দ-বিনোদনের কেন্দ্রবিন্দু। আমাদের টেমস নদী দেখার জন্য লন্ডন যেতে হবে না, বুড়িগঙ্গা আসলেই হবে।’

মন্ত্রী বলেন, ‘প্রথম পর্যায়ে ৬ জুলাই থেকে নদী বন্দর এলাকায় ৩ হাজার ৮০৩টি আরসিসি সীমানা পিলার, রামচন্দ্রপুর থেকে বসিলা ও রায়েরবাজার খাল থেকে কামরাঙ্গিরচর পর্যন্ত এক কিলোমিটার ওয়াকওয়ে, এক কিলোমিটার কিওয়াল, আড়াই কিলোমিটার ওয়াকওয়ে অন পাইল নির্মাণ করা হবে। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে এগুলোর স্থাপন কাজ শেষ হবে।’ এসময় উপস্থিত ছিলেন- ঢাকা-৭ আসনের সংসদ সদস্যা হাজী মো. সেলিম, ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুল সালাম, কলামিস্ট আবুল মকসুদ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর