বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এরশাদের শয্যাপাশে রওশনের কোরআন তিলাওয়াত

news-image

ছেলে-মেয়ে নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শয্যাপাশে কোরআন তিলাওয়াত করলেন স্ত্রী ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদ। শনিবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন এরশাদের শয্যাপাশে বসে ঘণ্টাব্যাপী কোরআন তিলাওয়াত করেন তারা।বেগম রওশন এরশাদের সঙ্গে ছিলেন ছেলে রাহগীর আল মাহি এরশাদ, এরশাদের কন্যা মেহজাবিন এরশাদ, পুত্রবধূ মাহিমা।

সিএমএইচ থেকে বের হয়ে রওশন এরশাদ বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের জন্য প্রয়োজন আল্লাহর রহমত ও মানুষের দোয়া। তিনি হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।৯০ বছর বয়সী সাবেক স্বৈরশাসক এরশাদ বেশ কয়েক মাস ধরে রক্তে সংক্রমণ ছাড়াও লিভার জটিলতায় ভুগছেন। গত ২২ জুন সিএমএইচে ভর্তি করা হয় তাকে।

এদিকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এরশাদের বনানী অফিসে এক সংবাদ সম্মেলনে বলেন, সিএমএইচে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চলছে। শারীরিক অবস্থা স্বাভাবিক হলে কৃত্রিম সাপোর্ট খুলে ফেলা হবে।

তিনি বলেন, এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গত দু’দিন এরশাদকে ডায়ালাইসিস (হেমো ডায়া ফিল্টারেশন এবং হেমো পারফিউশন) দেয়া হচ্ছে। এর মাধ্যমে তার শরীর থেকে অপ্রয়োজনীয় পানি বের করা হয়েছে। ইনফেকশনও নিয়ন্ত্রণ করা হচ্ছে।‘চিকিৎসকরা আশাবাদী, অত্যাধুনিক চিকিৎসায় এরশাদ সুস্থ হয়ে উঠতে পারেন। তবে তিনি এখনো শংকামুক্ত নন’- জানান জিএম কাদের।

বিদেশ নেয়া হচ্ছে না কেন- এ প্রশ্নে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সিএমএইচ এর চিকিৎসকরা এরশাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার সব রিপোর্ট সিঙ্গাপুরে পাঠিয়েছেন। সেখানকার বিশেষজ্ঞরা তাকে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে নিরুৎসাহিত করেছেন।

দেশবাসী ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাপার এই শীর্ষনেতা বলেন, সারাদেশের মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় ধর্মপ্রাণ মানুষ সাবেক রাষ্ট্রপতির জন্য প্রার্থনা করেছেন এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। যারা রক্ত দিয়েছেন, রক্ত দেয়ার জন্য সাড়া দিয়েছেন সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।এ সময় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায়সহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক