,

এরশাদের ডায়ালাইসিস করা হয়েছে, ‘বি’ পজিটিভ রক্তের প্রয়োজন

news-image

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদের ডায়ালাইসিস করা হয়েছে। তার জন্য ‘বি’ পজিটিভ রক্তের প্রয়োজন। শুক্রবার সকালে এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার একথা জানান। তিনি গণমাধ্যমকে বলেন, ভোরে সাবেক এই রাষ্ট্রপতির ডায়ালাইসিস করা হয়। তার জন্য ‘বি’ পজিটিভ রক্তের প্রয়োজন।

এরশাদকে রক্ত দিতে ইচ্ছুক জাতীয় পার্টির নেতাকর্মীদের দ্রুত রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যাওয়ার আহ্বান জানিয়েছেন মেজর (অব.) খালেদ আখতার। এদিকে লাইফ সাপোর্টে থাকা হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় আজ শুক্রবার সারাদেশে মসজিদ মন্দিরে তার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানান, এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত। এটি আমাদের কাছে শুভ লক্ষণ মনে হচ্ছে না। কিডনি যেভাবে কাজ করা কথা ছিল সেভাবে কাজ করছে না। তাকে বিদেশে নেয়ার অবস্থাও নেই। তিনি আরও জানান, লাইফ সাপোর্টে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের পাশাপাশি এরশাদকে ঘুমের ও ব্যথানাশক ওষুধ দেয়া হচ্ছে। তার শ্বাসকষ্ট হচ্ছে।

এরশাদকে গত ২২ জুন সকালে গুরুতর অসুস্থ অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার পর ফুসফুস ও কিডনিতে সংক্রমণের বিষয়টি ধরা পড়ে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর