,

এরশাদকে দেখতে সিএমএইচে গেলেন হিরো আলম

news-image

সিএমএইচে হিরো আলম – ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) অক্সিজেন সাপোর্টে থাকা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদকে দেখতে গেলেন জাতীয় সাংস্কৃতিক পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিরো আলম।
মঙ্গলবার (০২ জুলাই) বিকাল ৫ টায় এরশাদকে দেখতে যান সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এ অভিনেতা। এসময় হিরো আলম হাসপাতালে এইচএম এরশাদের চিকিৎসার খোঁজখবর নেন।

পরে এক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, পল্লীবন্ধু এরশাদ বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠা করেছেন। মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল পানির বিল মওকুফ করেছিলেন। শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছেন তিনিই। সকলের কাছে এই মহান মানুষটির জন্য দোয়া চাই।

এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা নুরুল হক নুরু, খন্দকার জালালী, জিয়াউল হক বিপুল, উসমান আলী চেয়ারম্যান, জাতীয় সাংস্কৃতিক পার্টির মুখপাত্র ইঞ্জিনিয়ার রকি এবং জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর তুরাগ থানার সাংগঠনিক সম্পাদক লেহাজ উদ্দিন সরদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

গত ২৬ জুন থেকে সিএমএইচে চিকিৎসাধীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এরশাদ। আজ তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। স্বজন ও চিকিৎসকদের ডাকে তিনি সাড়া দিচ্ছেন। আধো ঘুম-আধো জাগরণে সাড়া দিচ্ছেন এবং চোখ মেলছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর