বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বৃত্তদের পকেট ভারী করার জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিদেশ থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করা ব্যবসায়ী ও দুর্বৃত্তদের পকেট ভারী করার জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে।’

জাতীয় প্রেসক্লাবের সামনে সোমবার দুপুরে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ মানবন্ধনের আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তাদের (সরকারের) যে ব্যবসায়ী, যারা বিদেশ থেকে এলএমজি গ্যাস আমদানি করছে তাদের পকেট ভারী করার জন্য, ওই দুর্বৃত্তদের পকেট ভারী করার জন্য এটা করেছে। এই সরকার নিজেরাই লুটেরা, লুণ্ঠণকারী সরকার। লুণ্ঠণ করছে জনগণকে। অত্যন্ত সুপরিকল্পিতভাবে লুট করা অর্থ, তা দিয়ে তারা তাদের ভবিষ্যৎ নির্মাণ করছে।’

তিনি বলেন, ‘সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে জনগণকে লুণ্ঠন করছে। বাজেটের মাধ্যমে তারা একদিকে যেমন জনগণের সম্পদ লুট করে নিচ্ছে, অন্যদিকে গ্যাসের দাম বাড়িয়ে মানুষকে আরও বেশি করে সংকটে ফেলে দিয়েছে। সরকার এক এক করে রাজনৈতিক, অর্থনীতিক, সামাজিক জীবনে এক ভয়াবহ সংকটের সৃষ্টি করেছে।

বিএনপির এই নেতা বলেন, ‘বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে, আদালতের অজুহাত দেখিয়ে খালেদা জিয়াকে যেভাবে আটক করে রাখা হয়েছে। ঠিক একইভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও অন্যান্য প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়েছে জনগণ ওপরে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, শওকত মাহমুদ, আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মাদ মহসিন আলী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক