,

লুটপাটের জন্য ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধি : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : আবারও গ্যাসের মূল্য বাড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, গণবিরোধী গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে। অন্যত্থায় সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে জনগণকে সাথে নিয়ে দেশব্যাপী রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

রোববার (৩০ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিএনপি মহাসচিব বলেন, সাধারণ মানুষের জীবন-জীবিকা বিপর্যস্ত করতে আবারও ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে সরকার। গ্যাসের দাম বাড়িয়ে এক চুলায় ৯২৫ টাকা এবং দুই চুলায় ৯৭৫ টাকা নির্ধারণ করে ১ জুলাই থেকে তা কার্যকর করার ঘোষণা দেয়া হয়েছে। শুধু লুটপাটের জন্য ভোক্তা পর্যায়ে বেআইনিভাবে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলো-যা সম্পূর্ণরূপে অযৌক্তিক ও মনুষত্বহীন পদক্ষেপ।

তিনি বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির মাশুল গুণতে হয় সাধারণ মানুষকে। গত ১০ বছরে গ্যাসের দাম বাড়ানো হয়েছে ৬ বার। দেশের মানুষের রক্ত শোষণের যন্ত্রে পরিণত হয়েছে বর্তমান মধ্যরাতের নির্বাচনের সরকার। চারিদিকে নৈরাজ্য ও হাহাকার ছাড়া এই সরকার আর কিছুই উপহার দিতে পারেনি জনগণকে। আমি বিএনপির পক্ষ থেকে গ্যাসের এই মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মির্জা ফখরুল বলেন, ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধির কোনও কারণ সৃষ্টি হয়নি। অথচ সরকার গ্যাসের মূল্য বৃদ্ধির মাধ্যমে জনগণকে বিশাল ভোগান্তিতে নিক্ষেপ করলো। বিএনপি মনে করে-সরকারের রাঘব বোয়ালদের পকেট ভারী করতেই গ্যাসের এই মূল্য বৃদ্ধি। গ্যাসের মূল্য বৃদ্ধিতে বেশুমার দুর্নীতির মাধ্যমে ক্ষমতাসীনদের অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি হবে। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই বর্তমান অবৈধ সরকার প্রতিটি ক্ষেত্রে গণবিরোধী সিদ্ধান্ত গ্রহণে বেপরোয়া হয়ে উঠেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর