বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতার ঘোষক নিয়ে সংসদে যা বললেন জাসদের বাদল

news-image

মঙ্গলবার বিকেলে একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদল। এর আগে বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

স্বাধীনতার ঘোষক বিতর্কে জিয়াউর রহমানের অবস্থান সম্পর্কে মঈনউদ্দিন খান বাদল বলেন, আমি প্রথম ব্যক্তি ২৬ মার্চ জিয়াউর রহমানকে বোয়ালখালি মাঠ থেকে রিসিভ করেছিলাম। জিয়াউর রহমান ২৬ মার্চ পুরো দিন বোয়ালখালি ছিলেন, সারাদিন বোয়ালখালী ছিলেন, কেউ যদি প্রমাণ করতে পারে জিয়াউর রহমান ২৬ মার্চ কর্ণফুলি অতিক্রম করেছে, তাহলে আমি সংসদ থেকে চলে যাব। এই সমস্ত জায়গা গুলোতে মিথ্যাচার করার দরকার নাই। তিনি গেছেন, তিনি পড়েছেন ২৭ মার্চ তারিখ।

আগামী ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামে কালুরঘাট ব্রিজের সৎগতি (কাজের সুরাহা) না হলে সংসদ থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মঈনউদ্দিন খান বাদল। তিনি বলেন, আমি শুধু বকাউল্লা, আর গরীবুল্লা, মাঝে মাঝে ফ্যাঁ ফ্যাঁ করি। আর সুপারিশ মোতাবেক বাহ, বেশ, বেশ করি। সূত্রঃ নয়া দিগন্ত

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে