বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পশু-পাখি যদি বিএনপির মিথ্যাচারের ভাষা বুঝত, তারাও হাসতো : তথ্যমন্ত্রী

news-image

বিএনপির পুরো রাজনীতি মিথ্যাচারের উপর প্রতিষ্ঠিত দাবি করে সরকারের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মিথ্যাচারের ভাষা যদি পশু-পাখিও বুঝতো, তাহলে আমার মনে হয় তারাও হাসতো।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে জাতির পিতার স্বাধীনতার ঘোষণার প্রথম পাঠক এম এ হান্নানের স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। হাছান মাহমুদ বলেন, বিএনপি দলটাই তো আগাগোড়া অবৈধ, কারণ ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে জিয়াউর রহমান যে কর্মকাণ্ড করেছেন সেগুলোর সবই তো অবৈধ।’

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে শপথ নিয়েছে। তারপর সংসদে দাঁড়িয়ে তাদের একজন সংরক্ষিত নারী এমপি (রুমিন ফারহানা) সেই সংসদকেই অবৈধ বলছে। এর মধ্য দিয়ে তারা যে নিজেরাই অবৈধ সেটাই সংসদে দাঁড়িয়ে ঘোষণা করছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘হাইকোর্টের রায় অনুযায়ী বিএনপি একটি অবৈধ দল। সেই অবৈধ দল হয়েও সংসদে দাঁড়িয়ে সংসদকে অবৈধ বলছে তারা। এটা ইতিহাস বিকৃতি। বিকৃত ইতিহাস বেশিদিন টিকবে না। বর্তমান প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারছে। সুতরাং ইতিহাস বিকৃত করে আর কোনও কাজ হ‌বে না।’

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে