বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষমতা চিরদিনের জন্য কারও নয় : মির্জা ফখরুল

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতা চিরদিনের জন্য কারও নয়। এবার ক্ষমতা হারালে ১০০ বছরেও ক্ষমতার মুখ দেখবে না আওয়ামী লীগ।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ঠাকুরগাঁও পৌরসভার মির্জা রুহুল আমিন মিলনায়তনে উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, এবারের জাতীয় সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয়, যে সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না। তারই প্রতিবাদ করতে ও দলকে সুসংগঠিত করতে অবৈধ সংসদে অংশগ্রহণ করিনি।

তিনি বলেন, রাষ্ট্রের ওপর থেকে মানুষের আস্থা ওঠে গেছে, প্রশাসনের ওপরের আস্থা নেই সাধারণ মানুষের। বিচার ব্যবস্থার ওপর আস্থা ওঠে গেছে। রাষ্ট্র যেন দেউলিয়ায় পরিণত হয়েছে। এই অবস্থায় মানুষকে মুক্ত করতে আন্দোলন সংগ্রামের বিকল্প নেই।

মির্জা ফখরুল বলেন, বাকশাল কায়েম করে আওয়ামী লীগ তার খেসারত ভোগ করেছে। ২১ বছর পর ক্ষমতায় আসীন হয়ে স্বৈরশাসকের ভয়ঙ্কর রূপ ধারণ করেছে অবৈধ এ সরকার।

বিএনপি মহাসচিব বলেন, জনগণকে সম্পৃক্ত করে খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।

দলীয় নেতাকর্মীদের আবারও তিনি বলেন, অনলাইন ও সোস্যাল মিডিয়ার মাধ্যমে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। তা থেকে সবাইকে সচেতন থাকতে হবে। গুজবে কান দেবেন না। ঐক্য বজায় রেখে রাজপথের জন্য তৈরি থাকুন।

ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিম, নারগুন ইউপি চেয়ারম্যান পয়গাম আলী, আকচা ইউপির সাবেক চেয়ারম্যান সারওয়ার চৌধুরী প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে