মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ক্রিকেট দলকে এরশাদের অভিনন্দন

news-image

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার রাতে এক অভিনন্দন বার্তায় তিনি ক্রিকেট বোর্ড, ক্রিকেট কোচসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭ উইকেটের বিশাল জয়, এক অসাধারণ অর্জন। আমাদের দামাল ছেলেরা এখন যেকোনো দলের বিরুদ্ধেই জয়ী হতে সক্ষম। তিনি আশা প্রকাশ করেন, জয়ের এই ধারাবাহিকতা বিশ্বকাপ ক্রিকেটের আগামী ম্যাচগুলোতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ ক্রিকেট দলের অবিস্মরণীয় জয়ে অনুরূপ অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এমপি, সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা বেগম রওশন এরশাদ এমপি এবং পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি।

সোমবার যুক্তরাজ্যের টনটনে অনুষ্ঠিত খেলায় ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে পরাজিত করে টাইগাররা। এ নিয়ে এ বিশ্বকাপে দুই জয় পেল বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক