,

জাতীয় পার্টি থেকে এমপি মাসুদাকে সরালেন এরশাদ

news-image

জাতীয় পার্টি থেকে মাসুদা এম রশীদ চৌধুরী এমপির প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ স্থগিত করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার তিনি এ সিদ্ধান্ত নেন বলে চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

মাসুদা রশীদ চৌধুরীকে দেয়া চিঠিতে এরশাদ লিখেছেন, গত ২৬ মে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা আপনাকে একটি কারণ দর্শানো নোটিস দিয়েছেন। আপনি অদ্যাবধি এর কোনো জবাব দেননি, যা জাপার সাংবিধানিক অবজ্ঞার শামিল ও সংগঠনবিরোধী কার্যকলাপ হিসেবে গণ্য।

তিনি লেখেন, এমতাবস্থায় আপনার সকল পদ-পদবি অস্থায়ীভাবে স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আপনি দলীয় কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। একাদশ সংসদে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত দলের নারী এমপিদের সঙ্গে লিখিত চুক্তি করেছিল জাপা। চুক্তি অনুযায়ী অঙ্গীকার রক্ষা না করায় মাসুদাকে ওই নোটিস দেয়া হয়।

তখন নোটিশ দেওয়ার কথা স্বীকার করেন রাঙ্গা। তখন মাসুদা রশীদ চৌধুরী বলেছিলেন, রাঙ্গা তাকে নোটিশ দেওয়ার কে? বিষয়টি নিজের ব্যারিস্টার পুত্র দেখছেন বলেও জানান মাসুদা। এ নিয়ে জাপায় তোলপাড় সৃষ্টি হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর