মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদিশার স্বপ্ন, আবার ঈদ করবেন জুনিয়র এরশাদের সাথে

news-image

ডেস্ক রিপোর্ট : শ্যাম্পুতে এখন আর ছোটবেলার মতো ঘ্রাণ পাওয়া যায় না– এমন স্মৃতিজাগানিয়া কথা লিখেছেন তিনি। বেড়ে ওঠার সময়, বড়ো হতে হতে এবং বড়ো হয়েও কীভাবে প্রাণভরে নিংড়ে নিয়েছেন ঈদআনন্দের নির্যাস, ঝরঝরে ভাষায় হৃদয়গ্রাহী বর্ণনা দিয়েছেন। পুত্র এরিক, এরিকের বাবা এরশাদের কথাও বলেছেন বিদিশা সিদ্দিক। বাংলাদেশ প্রতিদিন-এ প্রকাশিত লেখাটির শিরোনাম ছিলো, ‘আমিও স্বপ্ন দেখি জুনিয়র এরশাদের সঙ্গে ঈদ করার।’

বিদিশা লিখেছেন, ‘‘ আবার এলো ঈদ। ঈদের স্মৃতিচারণ করতে গেলেই চোখ দু’টো বুজে আসে। গাল গড়িয়ে দুই চোখের জল বেয়ে ঠোঁটে লাগে নোনতা স্বাদ। আব্বা আমাদের ৬ ভাই-বোনের মধ্যে আমাকেই বেশি ভালোবাসেন। আজও তাই আমি জানি। ঈদের সময়টা কেন জানি নিজেকে মনে হয় আমি সেই কৈশোরের বিদিশা। খুব সকালে উঠে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে, নতুন সাবান দিয়ে খুব ফেনা করে গোসল করা।

তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমার সাইকেল নিয়ে ঘুরতে বেড়ানো। স্কুলের বন্ধুদের সাথে ঘুরে ঘুরে বাড়িতে গিয়ে সেমাই, জরদা খাওয়া। মা ৫ বোনকে একগজ কাপড় দিয়ে ইউনিফরমের মতো জামা বানিয়ে দিত। সেই জামা পড়ে ঈদের সালামি কালেক্ট করার মধ্যে সীমাহীন আনন্দ পেতাম। সেটা ছিল আমার ছেলেবেলার ঈদ। এরপর বিদেশে থাকা বছরগুলো অনেক ঈদের দিন পার করেছি না বুঝে। ঈদ কখন এলো কখন গেলো বুঝতাম হয়তো দেশে ফোন করে।

জীবনের শ্রেষ্ঠ কয়েকটি ঈদ করেছি এরিককে কোলে নিয়ে রংপুরে। এরিকের হাঁটতে সমস্যা ছিল। বহু বছর পরে হাঁটতে শিখে ও। ৪ বছর ধরে আমার কোলেই থেকেছে ও। যেহেতু বড় বৌ ছিলাম আমি, তাই সবাই আমাদের পল্লী নিবাস বাড়িতেই ঈদের দিন বেড়াতে আসতো। এরিকের বাবার নির্দেশ সবাই খেয়ে যাবে ও সেই সাথে শাড়ি, জামা-কাপড় ও নিয়ে যাবে।

প্যান্ডেল টানিয়ে বড় বড় ডেগ চড়িয়ে রান্না করতাম আমি নিজেই। ওহাব, বাদশা, মতি সাহায্য করতো আমায়। এরিকের বাবা আমার রান্নার খুব ভক্ত। উনি আমার রান্নার এতো প্রশংসা করতেন বলেই ডেগ-এ রান্নার মতো এমন দুঃসাহস আমি সাহস করে করে ফেলতাম, তাও কয়েকশো মানুষের জন্য। উনি নিজ হাতে তুলে খাওয়াতেন গরীব, এতিমদের। উনার ছোট ভাই লালু, জাতীয় পার্টির নেতা ভরসা চাচাও আসতেন। এক সাথে সবাই খেতেন। আজ উনারা কেউ নেই। চলে গেছেন এক এক করে না ফেরার দেশে।

এই ঈদে এরশাদ সাহেবও ভাবছেন, এটা হয়তো উনার শেষ ঈদ। আজ অসুস্থ, কাহিল হয়ে বিছানায় শুয়ে আছেন। এরিক আছে পাশে। আমি ঈদ করছি বৃদ্ধাশ্রমে ভাগ্য বঞ্চিত বাবা-মা’দের সাথে। শ্যাম্পুতে এখন আর ছোটবেলার মতো ঘ্রাণ পাওয়া যায় না। নতুন সাবান প্রয়োজন নেই আর। ভাই, বোনরা হয়তো ফোন করবে ঈদের দিন দেশ বিদেশ থেকে।

রংপুরের পল্লী নিবাস বাড়ি নতুন করে তৈরি করার নির্দেশ দিয়েছেন এরিকের বাবা। কি জানি, উনিও হয়তো মনে মনে চাইছেন আমার মতোনই যে, এরিক পল্লী নিবাসে ঈদ করবে ভবিষ্যতে, রংপরে সকল আত্মীয়স্বজন, গরীব, এতিম, দুঃখী মানুষের সাথে। সকালে ঈদের নামাজ পরে দাদা, দাদীর কবর জিয়ারত করে প্যান্ডেল টানিয়ে ডেগ চড়িয়ে রান্না করবে বাবুর্চিরা। আমিও স্বপ্ন দেখি জুনিয়র এরশাদের সাথে আবার ঈদ করার। উৎস: বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক