মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যাদের সঙ্গে দেখা হলো জয়ার

news-image

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে দুজন প্রতিনিধিকে পাঠানো হয়েছে। ক্রিকেটের আইকন হিসেবে গিয়েছেন আব্দুর রাজ্জাক এবং সেলিব্রেটি আইকন হিসেবে গিয়েছেন জয়া আহসান। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান উদ্বোধনীর দিন ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন কয়েকটি ছবি, যা প্রমাণ করে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে কতখানি উৎসাহী জয়া।

ব্রেট লির সঙ্গে জয়া আহসান। ছবি: ফেসবুক

নিজ ফেসবুক পেজে তিনি ছবি দিয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক পেস বলার ব্রেট লি ও ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় ভিভ রিচার্ডসের সঙ্গে।

মালালা ইউসুফজাইয়ের সঙ্গে জয়া। ছবি: ফেসবুক

এ ছাড়া জয়া আহসান আরও ছবি তুলেছেন নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মালালা ইউসুফজাইয়ের সঙ্গেও। বলিউডের অভিনেতা তথা প্রোযোজক এবং পরিচালক ফারহান আখতারের সঙ্গেও ছবি তুলেছেন জয়া।

 

ফারহান আখতারের সঙ্গে জয়া। ছবি: ফেসবুক

বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দেশের দুজন তারকা প্রতিনিধির অংশগ্রহণে বুধবার ৬০ সেকেন্ডের স্ট্রিট ক্রিকেট চ্যালেঞ্জ গেমের আয়োজন করা হয়। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেন জয়া ও রাজ্জাক। তবে অভিনেত্রী জয়া আহসান ওই ৬০ সেকেন্ডের চ্যালেঞ্জ গেমে কোনো রান করতে পারেননি। অন্যদিকে বাংলাদেশের অন্য প্রতিনিধি বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ২২ রান করেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক