মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনি রেস্টুরেন্টের মৃত মুরগি খাচ্ছেন না তো? (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট।। ফাস্টফুড খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। ফাস্টফুডের খাবারের মেনুতে মুরগি থাকবেই। রাজধানীতে অনেক হোটেলে অনুসন্ধান করে জানাগেছে সেখানে কাস্টমারদের খাওয়ানো হচ্ছে মৃত মুরগি। অবিশ্বাস হলেও সত্যি, এমনটাই অনুসন্ধান করে প্রচার করেছে দেশের বে-সরাকারী টিভি চ্যানেল আর টিভি। প্রশাসনের নজরদারির অভাবে কয়েকটি অসাধু চক্র নগরজুড়ে গড়ে তুলেছে মরা মুরগির বাজার। ব্যবসায়ী, খুচরা বিক্রেতা থেকে শুরু করে হোটেল, বাসা-বাড়িতে গড়ে ওঠা মেসের গৃহকর্মীরাও জড়িত চক্রের সঙ্গে।

প্রতিদিন সারা দেশ থেকে রাজধানীতে আসা মুরগির গাড়ি গুলোতে মারা যাওয়া শতশত মুরগি কোথায় যায়? নগরীর ডাস্টবিনগুলোতে-তো কখনও এ গুলোকে পাওয়া যায় না। নাকি ফাস্টফুডের দোকান, হোটেলগুলোতে মুখরোচক সুস্বাদু যে খাবার খাওয়ানো হচ্ছে, সেগুলো তৈরি হচ্ছে এসব মুরগি দিয়ে-ই? রাত সাড়ে তিনটা, স্থান- রাজধানীর কাপ্তানবাজার। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছে শত-শত মুরগির গাড়ি। প্রতিটি গাড়ির ওপরেই মৃত মুরগি। কিন্তু সকাল হতেই সব উধাও!

ঢাকা সিটি কর্পোরেশনের এক ডাস্টবিন পরিচ্ছন্নকর্মী জানিয়েছেন, প্রতিদিন ৫০০ থেকে ৭০০ মুরগি মরে। সকাল থেকে শুরু হয় মরা মুরগি সরানোর কাজ। তাহলে মধ্যরাতে কারা মরা মুরগি নিয়ে যায়? সরেজমিনে দেখা যায়, ভোর রাত থেকে শুরু হয় মরা মুরগি সংগ্রহের কাজ। কিছু চলে যায় বাজারের অলিগলিতে। বাকিগুলো জমা করে রাখা হয় ঢাকা ও তার আশপাশের জন্য।

রিক্সাভ্যান অনুসরণ করে কামরাঙ্গীর চরের খাল পাড়ে যায় সংবাদ দল। হাতে-নাতে ধরা পড়ে গোলাম বাজারের এক মরা মুরগি বিক্রেতা। এসময় ওই বিক্রেতা সংবাদকর্মীর কাছে এ ধরনের ভুল হবে না বলে জানান। শুধু কি কামরাঙ্গীরচরেই বিক্রি হচ্ছে মরা মুরগি? প্রতিদিন কাপ্তানবাজারে কমপক্ষে একশ’ গাড়ি আসে। প্রতিটিতে কমপক্ষে পাঁচটি করে ধরলেও ৫০০ মরা মুরগি থাকার কথা ডাস্টবিনে। তাহলে কোথায় যাচ্ছে এসব মুরগি? কারাই বা এর সঙ্গে জড়িত?

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক