মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের হয়ে ক্রিকেট খেললেন জয়া

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পর্দা উঠেছে। বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বিশ্বকাপের দ্বাদশ আসরের। ১০ দেশের অধিনায়ক ছাড়াও এসময় উপস্থিত ছিলেন প্রতিটি দেশ থেকে একজন কিংবদন্তি ক্রিকেটার ও তারকা।

লন্ডনের ব্যাকিংহ্যাম প্যালেসের সামনে ঐতিহ্যবাহী দ্য মলে আয়োজিত হয় এই অনুষ্ঠানটি।
উদ্ধোধনী আয়োজনে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত হন ক্রিকেটার আব্দুর রাজ্জাক। লাল-সবুজদের হয়ে তার সঙ্গে যোগ দেন অভিনেত্রী জয়া আহসান।

টাইগার স্পিনার রাজ্জাক ও জনপ্রিয় নায়িকা জয়া অন্যদের সঙ্গে অংশ নিয়েছেন প্রীতি ক্রিকেট আয়োজনে। ‘সিক্সটি সেকেন্ড চ্যালেঞ্জ’ নামক এই ম্যাচে বাংলাদেশের হয়ে দুজন মিলে তুলে নেন ২২ রান।

এদিকে ভারতের হয়ে উপস্থিত ছিলেন অনিল কুম্বলে ও বলিউডের পরিচালক ফারহান আক্তার।

এছাড়া পাকিস্তানের সাবেক অধিনায়ক আজহার আলীর সঙ্গে যোগ দেন দেশটির হয়ে নোবেল জয়ী মালালা ইউসুফজাই।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ভিভ রির্চাডস, অস্ট্রেলিয়ার ব্রেট লি, শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে, ইংল্যান্ডের কেভিন পিটারসনরা এই খেলায় অংশ নেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক