মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোলে করে বাবাকে নিয়ে বাড়ি যাচ্ছে পল্লব

news-image

ডেস্ক রিপোর্ট : অসুস্থ বাবা, এক কদমও হাঁটতে পারছেন না। দাঁড়াতে গেলেই মাথা যেন ঘুরছে। পুরো শরীরও কাঁপছে। ৮২ বছরের অসুস্থ বাবাকে কোলে নিয়েই বাড়ির পথে পা বাড়িয়েছেন কলেজ পড়ুয়া ছেলে পল্লব। সাথে মা আর বোন ছাড়াও আছেন দুই নিকট আত্মীয়। সময় অপচয় না করে ঢাকা থেকে দুপুরে ছেড়ে যাওয়া রাজশাহীর বনলতা ট্রেন (যমুনা সেতুতে উঠার আগে টোল সংক্রান্ত কাজে কিছুক্ষণ থামে বিরতিহীন এই ট্রেন) ধরে প্রথমে যাবেন যমুনার পূর্বপাড়। সেখান থেকে ধলেশ্বরী বাসে ডানে মোড় নিয়ে সোজা গন্তব্য জামালপুর।

বুধবার বেলা সোয়া বারোটায় কমলাপুর রেল ষ্টেশনে কথা হয়, পল্লব ও তার বাবার সাথে। মিডফোর্ড হাসপাতালে দীর্ঘ দিন বাবার চিকিৎসা শেষে জামালপুরের সরিশাবাড়ির পিংনা ইউনিয়নের ফুলদাহেরপাড়া গ্রামের দিকে রওয়ানা দিয়েছে পল্লব। ঈদের ভিড় এড়াতে বাবার চিকিৎসা পুরোপুরি শেষ না করেই চিকিৎসককে অনুরোধ করে ছুটি এবং ব্যবস্থাপত্র নিয়ে বাড়ির পথে পা বাড়িয়েছেন তারা।

পল্লব জানায়, তার বাবা মমিনুর রহমান শ্বাসকষ্ট এবং শারিরীক দুর্বলতাসহ নানা জটিল রোগে আক্রান্ত। এক আত্মীয়ের পরিচয়ে কয়েকদিন আগে ভর্তি করেছিলেন মিডফোর্ড হাসপাতালে। চিকিৎসা ভালই হয়েছে। তবে শারিরীক দুর্বলতা কাটেনি। ডাক্তার বলেছেন, বিশ্রাম নিতে হবে আর খেতে হবে পুষ্টিকর খাবার।

মিডফোর্ড হাসপাতাল থেকে পল্লব তার বাবাকে নিয়ে এসেছেন কমলাপুরে। তবে সিএনজি নিয়ে তারা সরাসরি টার্মিনালের ভেতরে আসতে পারেননি। জ্যামের কারণে তাদের সিএনজি থেকে নামতে হয়েছে কমলাপুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে। সেখান থেকে মানুষের ভিড় ঠেলে বাবাকে কোলে নিয়ে হেঁটেই এসেছেন টার্মিনালে।

পল্লব জানায়, জামালপুরের সুজাত আলী ডিগ্রি কলেজে সে ইন্টারমিডিয়েটে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে। টানাটানির সংসার। বাবা এক সময় কৃষিকাজের সাথে জড়িত ছিলেন। এখন বড় ভাইয়ের হাতেই সংসারের হাল। তবে সংসার বড় হওয়ায় খরচও বেড়েছে ঢেড়। লেখাপড়ার পাশাপাশি পল্লবকে সহায়তা করতে হয় সংসারের কাজে। সংসারে যত টানাটানি থাকুন না কেন, এর মধ্যেই চিকিৎসা করিয়ে বাবাকে পুরোপুরি সুস্থ করার প্রাণান্তকর চেষ্টার কোন ক্রটি করছে না পল্লব।

পল্লবের বাবা মুমিনুর রহমান জানান, সারা জীবন সংসারের ভার বহন করেছি। এখন শেষ বয়সে এসে সেই সংসারের বোঝা হয়েছি আমি। তবে পল্লবের চেষ্টা আর পরিশ্রমে আল্লাহর রহমতে অনেকটা ভাল আছি আমি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক