,

হার দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারল বাংলাদেশ

news-image

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে নামা ভারতকে শুরুতে চাপে ফেলে দেয় বাংলাদেশ। তুলে নেয় ১০২ রানে ৪ উইকেট। সেখান থেকে কেএল রাহুল এবং এমএস ধোনীর সেঞ্চুরিতে ৭ উইকেটে ৩৫৯ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৬৪ রানে অলআউট হয়েছে। হেরেছে ৯৫ রানের বড় ব্যবধানে।

ভারতের বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার সৌম্য সরকার এবং লিটন দাস ভালো শুরু করেন। তারা তুলে ফেলেন ৪৯ রান। এরপর বুমরাহর পরপর দুই বলে আউট হন সৌম্য এবং সাকিব। পরে লিটন এবং মুশফিক ফিফটি করে চাপ সামাল দেন। এরপর যুজবেন্দ্র চাহাল লিটন ও মিঠুনকে পরপর ফেরান।

লিটন দাস ৭৩ করে আউট হন। তবে মুশফিকের ব্যাটে লক্ষ্যের দিকে ছুটার আশা দেখছিল বাংলাদেশ। তিনি আউট হন ৯০ রান করে। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান এবং মোসাদ্দেক দ্রুত আউট হলে বড় হারের সামনে পড়ে যায় বাংলাদেশ। মেহেদি মিরাজ এবং সাইফউদ্দিন সেই হারে ছোট করতে পারেননি। মিরাজ আউট হন ২৭ রান করে। সাইফের ব্যাট থেকে আসে ১৮ রান।

এরআগে শুরুতে ব্যাট করে ভারতের হয়ে চারে নেমে কেএল রাহুল খেলেন ৯৯ বলে ১০৮ রানের ইনিংস। এমএস ধোনীর ব্যাট থেকে আসে ৭৮ বলে ১১৩ রান।বাংলাদেশের হয়ে সাকিব এবং রুবেল ‍দুটি করে উইকেট নেন। ভারতের দুই লেগ স্পিনার কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহাল তিনটি করে উইকেট নেন। বুমরাহ দুটি এবং রবিন্দ্র জাদেজা একটি উইকেট নেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর