ইংল্যান্ডের গ্যালারিতে এক টুকরো বাংলাদেশ
মূল পর্বের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ম্যাচটিতে গ্যালারিতে দেখা গেল এক টুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি।
মঙ্গলবার দেখা যায়, শেষ প্রস্তুতি ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে এসেছে অনেক প্রবাসী বাঙালি। এদিন মা-বাবার সঙ্গে খেলা উপভোগ করতে এসেছে ছোট বাচ্চারাও। তারা গালে বাঘের ডোরাকাটা দাগ এঁকে দেশের প্রতি নিজেদের সমর্থনের জানান দিচ্ছে।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শক্তিশালী সাউথ আফ্রিকার সঙ্গে রোববার লন্ডনের ওভালে অনুষ্টিত হবে। সে ম্যাচেও গ্যালারি থাকবে বাংলাদেশের দখলে।










